শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » সিলেট এমসি কলেজ ভবন নির্মাণের উদ্ভোধন শনিবার
প্রথম পাতা » শিক্ষা » সিলেট এমসি কলেজ ভবন নির্মাণের উদ্ভোধন শনিবার
বুধবার ● ২৩ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট এমসি কলেজ ভবন নির্মাণের উদ্ভোধন শনিবার

---

সিলেট প্রতিনিধি :: (৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৭মি.) সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের দশ তলা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) অনুমোদনের পর শীঘ্রই কাজ শুরু হতে চলেছে।

কলেজ সূত্রে জানা গেছে, আগামী শনিবার (২৬ আগষ্ট) এমসি কলেজে দশ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য ক্যাম্পাস আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় তিনি সিলেট সরকারি কলেজেও দশ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন বলে জানা গেছে।

১৮৯২ সালে রাজা গিরিশচন্দ্র রায় তাঁর পিতামহের নামে সিলেট শহর থেকে তিন মাইল দূরে টিলাগড়ের থ্যাকারে টিলায় ‘মুরারিচাঁদ কলেজ’ প্রতিষ্টা করেন যা বর্তমানে এমসি কলেজ নামেই বেশী পরিচিত।

টিলা আর সমতলের সমন্বয়ে গড়ে উঠা প্রাকৃতিক শোভামন্ডিত এ ক্যাম্পাস সিলেটে বেড়াতে আসা পর্যটকদের জন্য অন্যতম পর্যটনকেন্দ্র।

বৃটিশ আমলে করা টিলার উচু আর নিচু উভয় পারেই দৃষ্টিনন্দন বিল্ডিং, এনেক্স ভবন আর রাস্তার ধারে গাছের সারিগুলো দেখতে অবর্ণনীয়।

এমসি কলেজ ক্যাম্পাস পুকরের উত্তর দিকের ছাত্র মিলনায়তন আর ক্যান্টিন ভেঙ্গে নতুন দশ তলা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্থরের জন্য ফলক বসানো হয়েছে।

 

সাধারণ শিক্ষার্থীদের অভিমত এ জায়গায় দশ তলা ভবন নির্মাণ হলে হুমকির মুখে পড়বে ঐতিহ্যবাহী এ ক্যাম্পাসের সৌন্দর্য।

ক্যাম্পাসের ভেতরের প্রধান সড়কের পাশে আর কেন্দ্রীয় শহীদ মিনারের গাঁ ঘেষে এ ধরনের ভবন নির্মাণ ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ফেলবে। ক্যাম্পাসের মধ্যখানে এ ধরনের ভবন আড়াল করবে ক্যাম্পাসের সৌন্দর্য।

সম্মান চতুর্থ বর্ষের একশিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ক্যাম্পাসের এ জায়গায় ভবনটি না করে অন্য জায়গায় করলে ঐতিহ্যবাহী এ ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যটা থাকত।’

রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কলেজে বিভিন্ন বিভাগের শ্রেণী সংকট রয়েছে, ভবন হওয়া প্রয়োজন তবে এ জায়গায় না করাটাই ভালো।’

 

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ক্যান্টিন বন্ধ তা খুলে দেয়ার বদলে প্রশাসন এখন নতুন ভবন নির্মাণের জন্য এ জায়গা নির্ধারিত করেছে পাশাপাশি স্পোর্টস রুম এতোদিন খোলা থাকলেও এখন তাও দীর্ঘদিনে জন্য বন্ধ হতে চলেছে।

 

ছাত্র মিলনায়তনে ছোট পরিসরে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো এতোদিন বিভিন্ন অনুষ্ঠানাদি করলেও এখন উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা ছাড়া গত্যন্তর থাকছে না বলছেন সংশ্লিষ্টরা।

 

১২৪ একরের ক্যাম্পাসের অন্য যেকোনো জায়গায় দশ তলা ভবনটি করার কথা ঘুরেফিরে বলছেন সাধারণ শিক্ষার্থীরা।

 

তবে কলেজ প্রশাসন বলছে ভবন নির্মাণের কাজটির বাস্তবায় করাচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।





শিক্ষা এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)