শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » পাবনা » বিএনপি চায় পূনরুদ্ধার-আওয়ামীলীগ চায় ধারাবাহিকতা
প্রথম পাতা » পাবনা » বিএনপি চায় পূনরুদ্ধার-আওয়ামীলীগ চায় ধারাবাহিকতা
শুক্রবার ● ২৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি চায় পূনরুদ্ধার-আওয়ামীলীগ চায় ধারাবাহিকতা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৩৯মি.) আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ এলাকার বিএনপি প্রার্থীরা চায় আসন পূনরুদ্ধার। পাশাপাশি আওয়ামীলীগ চায় বিজয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে। ইতিমধ্যেই নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে এ আসনে। বিএনপি ও আওয়ামীলীগের একডজনেরও বেশি নেতা মনোনয়ন পেতে ভোটের মাঠে কাজ করছেন। নতুনরা তৃণমূলের নেতাদের সাথে সখ্যতা গড়ার চেষ্টা করছেন। পুরাতন প্রার্থীরা সম্পর্ক ঝালাইয়ে ব্যস্ত। অনেকেই নিজেদের নামে পোষ্টার ও বিলবোর্ড দিয়ে ঈদসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ রাজনিতির মাঠে ময়দানে ঘুরে দলীয় নেতা কর্মীদের কাছে সমর্থন চাচ্ছেন।
পাবনার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এ তিন উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ সংসদীয় আসন। বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)র সম্ভাব্য প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম, ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু। এর মধ্যে প্রবীন রাজনীতিবিদ কে এম আনোয়ারুল ইসলাম দুইবার এমপি ও দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
পাবনা-৩ আসনটিতে বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য রয়েছেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। তিনি পরপর দুইবার এমপি নির্বাচিত হন। তিনি এবারও দলীয় মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আরও কয়েকজন নেতা মাঠে নেমেছেন । এরা হলেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ, পাবনা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আলী আশরাফুল কবীর,পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, পাবনা বার সমিতির সভাপতি এড. শাহআলম ও খ,ম মাজেদ ।
এ আসনে জাতীয় পার্টি ও জামায়াত নেতাদের নির্বাচনী তৎপরতা তেমন চোখে পরছে না। তবে জোটগত ভাবে নির্বাচন হলে জামায়াতের ভোট বিএনপির প্রার্থী পাবেন বলে ধারণা করছেন অনেকেই।
এসকল প্রার্থীর মধ্যে অনেকে ঢাকায় অবস্থান করেন। অনেকে এলাকায় থাকেন। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নিজ নিজ এলাকায় গনসংযোগসহ ব্যানার ফেস্টুন লাগানোর কাজ করছেন। সরকারদলীয় সম্ভাব্য প্রার্থীরা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন গ্রাম গঞ্জে। পাশাপাশি বিএনপি প্রার্থীরা সরকারের সমালোচনা করে সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তবে উভয় দলেই রয়েছে প্রকট দলীয় গ্রুপিং।





আর্কাইভ