রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় বোমা বিস্ফোরণে ভাড়াটিয়া নিহত : বাড়ির মালিক আটক
ভালুকায় বোমা বিস্ফোরণে ভাড়াটিয়া নিহত : বাড়ির মালিক আটক

ময়মনসিংহ অফিস :: (১২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) ময়মনসিংহের ভালুকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে অজ্ঞাত (৪৫) পরিচয় এক ভাড়াটিয়া নিহত হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আলিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আজ ২৭ আগষ্ট রবিবার সন্ধা ৬টার দিকে উপজেলার কাশর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আপতত বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে পুলিশ জানায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম জানান, সন্ধা ৬টার দিকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে জানতে পারি, বোমা বিস্ফোরণে ওই এলাকার আলিম উদ্দিনের বাসার ভাড়াটিয়া নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি জঙ্গি সদস্য। ভেতরে আরও বোমা থাকার সম্ভাবনা থাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে আরও জানান অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা