শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

---পানছড়ি প্রতিনিধি :: (১৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) যারা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছিলো তাদের দোসররা আজো দেশে-বিদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে, এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সকলকে সাথে নিয়ে সজাগ থাকতে হবে, আওয়ামীলীগ স্বাধীনতার স্বপক্ষের দল, তাই স্বাধীন বাংলায় সবার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল আ’লীগ, আওয়ামীলীগ দেশের উন্নয়নে কাজ করে, দেশের মানুষের উন্নয়নে কাজ করে, দেশের সুনাম বৃদ্ধির জন্য কাজ করে।

প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
তিনি ২৯ আগষ্ট মঙ্গলবার বিকালে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যেগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাাটিতে হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার এদেশের মাটিতেই হবে। আওয়ামীলীগ সঠিক, সত্য ও ন্যায় প্রতিষ্টা এবং দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ কারো প্রতি অন্যায় করে না সবাইকে সমান চোখে দেখে, তাই আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব এর স্বাগত বক্তেব্যের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মেলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, মংসাপ্রু চৌধুরী অপু, শতরুপা চাকমা, এড. আশতোষ চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমন্ডার মো.রইস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামসুল হক, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য বাসন্তী চাকমা ও জুয়েল চাকমা প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু যে ভাবে সকল সম্প্রদায়ের মানুষকে সম্মান দেখিয়েছে জননেত্রী ঠিক সে ভাবে সকল সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন, তাই আসুন আমরা আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখি।

পানছড়িতে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় অনুষ্ঠানটি পানছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় কুমার দে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন সঞ্চলনা করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)