শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সম্পদ নিয়ে বিরোধেই খুন হন শিক্ষিকা নার্গিস
প্রথম পাতা » অপরাধ » সম্পদ নিয়ে বিরোধেই খুন হন শিক্ষিকা নার্গিস
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্পদ নিয়ে বিরোধেই খুন হন শিক্ষিকা নার্গিস

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি) সম্পদের ভাগবাটোয়ার নিয়ে বিরোধের জেরেই খুন হন নরসিংদীর ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস বেগম (৫৪)।

তার পরিবারের অভিযোগ, স্বামী আনসার উল্লাহর সম্পদ থেকে বঞ্চিত করার জন্যই দুই ছেলে ও এক মেয়ের মা নার্গিসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

৩ সেপ্টেম্বর রবিবার রাতে শিক্ষিকার ভাই আহমদ হোসেন ওরফে মানিক জয়দেবপুর থানায় মামলা করেন। তার অভিযোগ, আগের স্ত্রী টিংকু বেগম (৫৭) তার মেয়ে ও মেয়ের জামাতা আলোর সঙ্গে আনসার উল্লাহর ফ্ল্যাট, বাড়ি, জায়গা-সম্পত্তি এবং তার অবসরকালীন ভাতা নিয়ে নিহত স্ত্রী নার্গিস বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ঢাকার নাখালপাড়ার বাসায় বহুবার বিচার সালিশও হয়। এমনকি এর আগে নার্গিস বেগমকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল।

মামলার বাদী থানায় অভিযোগে উল্লেখ করে বলেছেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনসার উল্লাহ আগে যে বিয়ে করেছিলেন তা তারা জানতেন না। আগের ঘরে আনসার নার্গিস বেগমকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল।

মামলার বাদী থানায় অভিযোগে উল্লেখ করে বলেছেন, এনএসআইর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনসার উল্লাহ আগে যে বিয়ে করেছিলেন তা তারা জানতেন না। আগের ঘরে আনসার উল্লাহর আসমা নুসরাত বাবলী (৩২) ও মান্নী (৭) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। নার্গিস বেগম ও তার সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করার জন্যই পরস্পর যোগসাজশে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল। বহুবার প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেয়া হয় তাকে।

জানতে চাইলে নিহতের ভাই মানিক জানান, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করতেই লাশ ড্রামে ভরে গাজীপুরে ফেলে দিয়ে আসে। তিনি এ ঘটনায় নার্গিসের স্বামী আনসার উল্লাহ প্রথম স্ত্রী টিংকু বেগম, তার মেয়ে বাবলী ও মেয়ের স্বামীকে দায়ী করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই মন্তোষ চন্দ্র দাস জানান, কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। গোটা বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে। এখনই এ নিয়ে বলার মতো কিছু পাইনি।

উল্লেখ্য, ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোরে আত্মীয়ের বাসায় যাওয়ার কথা বলে ঢাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নরসিংদীর ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নার্গিস বেগম (৫৪)। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান পায় নি।

নিখোঁজের দুইদিন পর ঈদের দিন ২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছ থেকে ঢাকা-বাইপাস সড়কের পাশে কাঁচা তরকারীর কাওরান বাজার আড়তের গেইটের সামনে ঢাকনা দিয়ে আটকানো প্লাস্টিকের একটি ড্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি। ওই ড্রাম থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ড্রামের ভিতর থেকে এক নারীর লাশ উদ্ধার করে। লাশটিতে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, অন্ততঃ ২/৩ দিন আগে তাকে হত্যার পর লাশ ড্রামে ভরে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনরা নিহতের লাশ সনাক্ত করেন।

এঘটনায় রবিবার রাতে নিহতের ভাই গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ