বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাঙ্গালী কোটা ৫০% করার দাবি
শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাঙ্গালী কোটা ৫০% করার দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) খাগড়াছড়িতে সদ্য লিখিত পরীক্ষা সমাপ্ত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে জনসংখ্যা অনুপাতে বাঙ্গালী কোটা ৫০% করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো: মাঈন উদ্দীন।
এতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা অনুপাতে নিয়োগ বিধানের তোয়াক্কা না করে নানা অসংগতির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়াটি চুড়ান্ত করার পাঁয়তারা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
সরকারের সহযোগীতা কামনা করে,দাবি অনাদায়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম ও রবিউল হোসেন, প্রচার সম্পাদক শাহীন আলম ও খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
গত ২৫ আগস্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ৩৫৮ টি প্রাথমিক শিক্ষক শূন্য পদের জন্য শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন করে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১