বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ৩দিন ধরে হাবিবুর নামের যুবক নিখোঁজ : থানায় জিডি
৩দিন ধরে হাবিবুর নামের যুবক নিখোঁজ : থানায় জিডি
সিলেট প্রতিনিধি :: (২৯ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৬মি.) সিলেটে দক্ষিণ সুরমার এক যুবক তিনদিন ধরে নিখোজ। গত সোমবার ১১সেপ্টেম্বর সকাল ৭টায় এসএমপি’র জালালাবাদ থানার লামা আকিলপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হাবিবুর রহমান (৪২) সিলেটের দক্ষিণ সুরমার থানার মুন্সিরগাঁওয়ের মৃত আব্দুল মান্নানের পুত্র। নিখোঁজ যুবক হাবিবুর রহমান একজন কোরআনে হাফেজ। এ ঘটনায় জালালাবাদ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, হাফিজ হাবিবুর রহমান দীর্ঘ দিন যাবত নেহারুন বেগমের বাড়িতে কেয়ার টেকারের দায়িত্ব পালন করতেন। গত ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টায় নিজবাড়ি যাওয়ার জন্য নেহারুন বেগমের বাড়ি থেকে বের হন। এর পর তিনি তার নিজ বাড়িত পৌঁছান নি। এমনকি নেহারুনের বাড়িতেও ফিরে যান নি। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৪৭-৮৪৪১১৫) খোলা থাকলেও ফোন রিসিভ করেন নি।
এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখোঁজির পর তার সন্ধান না পেয়ে তার বড়ভাই ক্বারী মো. মোসাহিদ আলী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এসএমপির জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৪৪৬) করেছেন।
নিখোঁজের সময় তার পরণে ছিল সাদা পাঞ্জাবী, পায়জামা, এবং তার গায়ের রং ফর্সা ও মুখে কালো চাপ দাড়ি। তিনি কোরআনে হাফেজ এবং সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে তার বড় ভাই মশাহিদ আলীর মোবাইল (০১৭১৫-৬০৪১৩৫) নাম্বারে অথবা এসএমপি’র জালালাবাদ থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা