শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
প্রথম পাতা » কৃষি » বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির জেলার দূর্গম বরকল উপজেলায় ড্যানিডার সহায়তায় রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি যৌথ প্রকল্প পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভুষনছড়া ইউনিয়নের ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল এর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ২১নভেম্বর শনিবার সকালে পরিদর্শন করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, সবির চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা কংচাই মারমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেনং রাখাইন উপস্থিত ছিলেন৷
পরিদর্শণ শেষে ভুষনছড়া ইউনিয়নের ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির সাথে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর৷ সে জন্য কৃষির সার্বিক উন্নতি মানেই দেশের উন্নতি৷ তিনি বলেন, পাহাড় ও লেক বেষ্টিত পার্বত্য অঞ্চলে কৃষির সম্ভাবনা প্রচুর৷
রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এই প্রকল্পের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে৷ তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে যেসব কৃষকরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা আধুনিক পদ্ধতিতে নিজেদের কৃষি ফসল উত্‍পাদনের পাশাপাশি গ্রামের অন্যান কৃষদের কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান করছে৷ এর ফলে এ জেলার ফল-ফলাদি এখন দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে৷ ভবিষ্যতে কৃষকরা জেলার চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন ৷
এর আগে চেয়ারম্যান বরকলের ছোট হরিনা ২৫ বর্ডার গার্ডের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহাব উদ্দিন ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাত্‍ করেন৷ পরে ভুষনছড়া ইউনিয়নের ঠেগামুখ কমিউনিটি ক্লিনিক, ঠেগামুগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাইমাচাক্রাসাসনাব্রু বৌদ্ধ বিহার ও ভুষনছড়া ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদরাসা পরিদর্শন করেন৷

আপলোড : ২১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :সন্ধ্যা ৭.৫০ মিঃ





আর্কাইভ