শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » রোহিঙ্গাদের যেন কেউ বাসা ভাড়া ও আশ্রয় না দেয় : পুলিশের আইজিপি
প্রথম পাতা » গাজিপুর » রোহিঙ্গাদের যেন কেউ বাসা ভাড়া ও আশ্রয় না দেয় : পুলিশের আইজিপি
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের যেন কেউ বাসা ভাড়া ও আশ্রয় না দেয় : পুলিশের আইজিপি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, রোহিঙ্গা শরণার্থীরা যাতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পথে চেকপোষ্ট বসানো, বাসে তল্লাশী ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় টোক নয়নবাজার এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন।

আইজিপি বলেন, শরণার্থী হিসেবে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের খাবার দাবার ও বাসস্থানের ব্যবস্থা করছে সরকার। এজন্য তাদের আইডি কার্ড দেয়া হচ্ছে এবং ডাটাবেজ করা হচ্ছে। এর মাধ্যমে তারা সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে তারা যেন সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পথে চেকপোষ্ট বসানো হয়েছে, পরিবহনে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। আমরা জনগণের কাছে আহবান জানিয়েছি, তাদের যেন কেউ বাসা বাড়িতে ভাড়া না দেয়, আশ্রয় না দেয়। তারপরও যদি তাদের কোথাও পাওয়া যায় তবে তাদের পুনরায় উখিয়া শরণার্থী ক্যাম্পে নেয়া হবে।

এসময় পুলিশ মহাপরিদর্শকের সাথে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের কারণে সামাজিক সমস্যা উদ্ভব হতে পারে আশঙ্কা করে তিনি আরো বলেন, এক সাথে অনেক লোক থাকলে সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। তাদের যদি কর্মসংস্থান না থাকে, ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে পারে। তবে তাদের মাধ্যমে যাতে অপরাধ সংঘটিত না হয় সেজন্য তাদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হবে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করবে।

এছাড়াও আইজিপি দুর্গা পূজা অনুষ্ঠানের বিষয়ে কথা বলেন।

তিনি জানান, সারাদেশের পূজা উদযাপন কমিটির তালিকা পুলিশের হাতে রয়েছে। সকলের সহযোগিতায় পূজা অনুষ্ঠানের জন্য নিচিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পরে স্থানীয় শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ তাজউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জসীম উদ্দিন ও জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমূখ।

উল্লেখ্য, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন নদীর মোহনায় টোক নয়নবাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। এটি তিনটি জেলারও মিলনস্থল। তদন্ত কেন্দ্রটি প্রতিষ্ঠা পাওয়ায় গাজীপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার শীতলক্ষ্যা নদী কেন্দ্রিক সীমান্তবর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পংকজ কুমার দত্ত বলেন, এ তদন্ত কেন্দ্রে একজন পরিদর্শক, চারজন উপ-পরিদর্শকসহ মোট ৪০ জনের জনবল থাকবে। কেন্দ্রটির যে কোনো প্রকার অভিযোগ, সাধারণ ডায়েরী গ্রহণ করার ক্ষমতা থাকবে। তবে সেগুলো রুজু হবে কাপাসিয়া থানায় এবং তদন্তকাজ সম্পন্ন করবে তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)