শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী
সোমবার ● ২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তন করলো স্ত্রী

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১২ মি.) প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করায় জাকির হোসেন (৩২) নামের এক ব্যক্তির লিঙ্গ কর্তন করলো তার স্ত্রী। ২ অক্টোবর সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারধানগড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় জাকিরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের আব্দুল কাদের শেখের ছেলে জাকির হোসেন প্রথম স্ত্রী মিতা খাতুন (২৮) এর অনুমতি না নিয়ে গত ৬ মাস পূর্বে দ্বিতীয় বিবাহ করেন। তার দ্বিতীয় বিবাহের বিষয়টি গোপন থাকলেও জাকির হোসেন বাড়িতে কিছু না বলে ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করলে বিষয়টি জানাজানি হয়। এরই একপর্যায়ে প্রথম স্ত্রী মিতা খাতুন স্বামীকে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া দুলাল শেখের বাড়ীর ভাটাটিয়া ছোট বোন স্বপ্না খাতুনের কাছে বেড়াতে আসে। এসে জাকিরের সাথে রাতে মিতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভোর রাতে স্বামী জাকির ঘুমান্ত থাকা অবস্থায় ব্লেড দিয়ে তার লিঙ্গ কর্তন করে স্ত্রী পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, ঘটনাটি সকালে হলেও দুপুরে রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। রোগীর শরীর থেকে প্রচুর পরিমানে রক্তপাত হওয়ায় অবস্থা আশংকাজনক রয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা এসআই কাদের বলেন, ঘটনাটি পরিদর্শন করেছি তবে অভিযোগ না থাকায় কোন ব্যবস্থা নেয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)