মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহভাজন ২৫০ ব্যক্তি আটক
রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহভাজন ২৫০ ব্যক্তি আটক
উখিয়া প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৫০মি.) উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে অভিযান চালিয়ে ২৫০ সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।
গতকাল সোমবার গভীর রাতে অভিযানে আটককৃতদের উখিয়া কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি বিদ্যমান। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয় বলেও তিনি জানান। পুলিশের কাছে হস্তান্তর করেনি।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের আজ মঙ্গলবার থেকে বিকেল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রে জানা গেছে।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই