মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড
ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মি.) ঝিনাইদহের শৈলকুপায় সুকুমার রায় (৫৮) নামের এক ভূয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত সুকুমার রায় শৈলকুপা উপজেলা শহরের নগরপাড়ার মৃত ঈশ্বরচন্দ্রের ছেলে। আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনপ্রিয় নামের ফার্মেসীতে সুকুমার রায় নামের এক ব্যাক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। এছাড়াও জনপ্রিয় ফার্মেসীর মালিক শরিফুলকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)