শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মা ইলিশ রক্ষায় ৬ হাজার ৮’শ মিটার কারেন্ট জালে আগুন
প্রথম পাতা » অপরাধ » মা ইলিশ রক্ষায় ৬ হাজার ৮’শ মিটার কারেন্ট জালে আগুন
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা ইলিশ রক্ষায় ৬ হাজার ৮’শ মিটার কারেন্ট জালে আগুন

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৪৬মি.) মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা অমান্য করায় গত তিনদিনে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালি নদী থেকে প্রায় ৬ হাজার ৮শত মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা নির্বাহি অফিসার ও জেলা মৎস্য কর্মকর্তা। জব্দকৃত এসব জাল ঝালকাঠি ইষ্টিমার ঘাটে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

গত সোমবার বিকাল পর্যন্ত সুগন্ধার ও বিশখালির বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের নের্তৃত্বে একটি টিম অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ৮শত মিটার কারেন্ট জাল ও এসময় ৬ কেজি ইলিশ জব্দ করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম মুসফিকুস সালেহিন জানান, সোমবার রাত থেকে সুগন্ধা ও বিশখালির আতাকাঠি, দিয়াকুল, দেউড়ি ও সদর লঞ্চঘাট সংলগ্ন বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ হাজার ৮শত মিটার জাল ৬ কেজি ইলিশ জব্দ করি। কাউকে আটক করতে পারিনি। জব্দকৃত ৬ হাজার ৮শত মিটার কারেন্ট জাল উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও স্থানীয় জেলে ও জনগনের উপস্থিতিতে সকল জব্দকৃত জাল আগুনে ফুড়িয়ে ফেলা হয় ও জব্দ করা ৬ কেজি ইলিশ স্থানীয় একটি ইয়াতিমখানায় দেয়া হয়।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সরকার ইলিশ প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা বাংলাদেশে ইলিশ মাছ আহরন, বাজারজাতকরন, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। অথচ সরকারের এই আইন না মেনে রাতের আধারে অবৈধপথে মা ইলিশ নিধনের জন্য এক শ্রেনীর জেলেরা সুগন্ধায় মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেলেন।

জেলা মৎস্য অফিসার প্রীতিষ কুমার মল্লিক বলেন, সুগন্ধায় ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)