শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনাসহ ২৭ জেলায় চলছে ইলিশ শিকার নিষেধাজ্ঞা অভিযান
প্রথম পাতা » অপরাধ » বরগুনাসহ ২৭ জেলায় চলছে ইলিশ শিকার নিষেধাজ্ঞা অভিযান
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনাসহ ২৭ জেলায় চলছে ইলিশ শিকার নিষেধাজ্ঞা অভিযান

---বরগুনা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৪৮মি.) গত ১অক্টোবর থেকে আগামী ২২ দিনের জন্য দেশের নদ-নদীতে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ ৫ম দিনের মত চলছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অভিযান।
আগামী ২৩ অক্টোবর থেকে জেলেদের ফের শুরু হবে ইলিশ ধরার কাজ। মা ইলিশ রক্ষা ও স্বাচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব হামিদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, এই সময়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী এই ২৭ জেলার সব নদ-নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে।
মৎস্য মন্ত্রণালয় দেশের নদনদীগুলোর সাত হাজার বর্গকিলোমিটার এলাকাকে ইলিশের প্রজননক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।
এবার ইলিশ শিকারের নিষেধাজ্ঞা জারির আগেই এবিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা প্রাণিসম্পদ অফিস বলেন, আশ্বিনের পূর্ণিমার ওপর নির্ভর করে এবার নিষেধাজ্ঞার তারিখ এগিয়ে এসেছে। তিনি আরো জানান, তারিখটাই শুধু বদল হয়েছে।

এছাড়া অন্য সব শর্ত ও করণীয় আগের বছরগুলোর মতোই বহাল রয়েছে।
এই ২২দিনে যা করণীয়: ১. এই ২২ দিনে নদী বা সাগরে কোথাও ইলিশ ধরা যাবে না। ২. এই সময় ইলিশ মাছ বিতরণ করা যাবে না। ৩. পাইকারি বা খুচরা প্রক্রিয়ায় ইলিশ বিক্রি করা যাবে না। ৪. এক স্থান থেকে অন্য স্থানে ইলিশ পরিবহন করা যাবে না। ৫. এই সময় ইলিশ মজুদ করা যাবে না। ৬. কোনও পণ্যের সঙ্গে ইলিশ বিনিময়ও করা যাবে না। এই ২২ দিনে ক্রেতাদের করণীয়-এই ২২দিনে হাঁট, বাজার, আড়ৎ , চেইনশপ বা কোথাও থেকে কেউ ইলিশ কিনতে পারবেন না।
এ সময় ইলিশ বেচলে বা কিনলে, তা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে। এ সময় ক্রেতারা ইলিশ সংরক্ষণও করতে পারবেন না। এমনকি খাবার হোটেলগুলোতেও ইলিশের তরকারি বা মাছ বিক্রি করা যাবে না। বিষয়গুলো তদারকির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

যদি কোনও ক্রেতা সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে ২২দিনের যে কোনও সময় ইলিশ ক্রয় বা মজুদ করেন বা মজুদ অবস্থায় পাওয়া যায়, তাহলে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত বিদ্যমান আইন অনুযায়ী সর্বোচ্চ ছয় মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা করতে পারবেন।
স্থানীয় প্রশাসন ও আইন- শৃঙ্খলা বাহিনীর করণীয় উপজেলা প্রশাসন যৌথভাবে সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করবেন।
এ সময় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন বা সরকারি এই নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে জেল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)