শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » দুর্ণীতি ছড়িয়ে পড়েছে আলীকদমের প্রাথমিক বিদ্যালয় গুলোতে
প্রথম পাতা » অপরাধ » দুর্ণীতি ছড়িয়ে পড়েছে আলীকদমের প্রাথমিক বিদ্যালয় গুলোতে
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্ণীতি ছড়িয়ে পড়েছে আলীকদমের প্রাথমিক বিদ্যালয় গুলোতে

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::(২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) বান্দরবানের আলীকদম উপজেলার দুর্ণীতির ক্ষেত্রে গড়িয়েছে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। নিধিরাম সর্দারের ভূমিকায় কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়া গেছে ক্ষুদ্র মেরামত, প্রাক-প্রাথমিক ও স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যানের (স্লিপ) টাকা লুটপাটের। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরের ক্ষুদ্র মেরামত ৯ হাজার, প্রাক-প্রাথমিক ৫ হাজার ও ক্রীড়া পুরস্কারখাতে ২ হাজার ও স্লিপখাতে ৪০ হাজার হারে বিদ্যালয়ভিত্তিক বরাদ্ধ পাওয়া এসব টাকা ও কাজ কোনটারই হদিস নেই। বরাদ্ধ আত্মসাতের বিষয়ে স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)’র একজন সভাপতি একাধিকবার লিখিত অভিযোগ করলেও খামখেয়ালীপনায় রয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলার অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. ওসমান গনি অভিযোগ করেন, তার বিদ্যালয়ে ২০১৫-১৬ অর্থবছরে তার বিদ্যালয়ে স্লিপ, প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র মেরামত ও ক্রীড়াখাতে ৫২ হাজার এবং ২০১৬-১৭ অর্থবছরে ৫৬ হাজার টাকা বরাদ্ধ হয়েছে। কোন কাজ না করে সমুদয় অর্থ আত্মসাত করেছেন প্রধান শিক্ষক কল্লোল দত্ত রাসেল। তিনি আরও জানান, আমি ইতোপূর্বে বিষয়টি সাবেক ও বর্তমান শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শিক্ষা অফিসের আসকারা পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থ আত্মসাত করার সুযোগ পেয়েছেন।
অপরদিকে, থোয়াইচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি লাংরাও মুরুং বলেন, ২০১৫-১৬ অর্থবছরে তার বিদ্যালয়ে স্লিপ, প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র মেরামত ও ক্রীড়াখাতে ৫২ হাজার এবং ২০১৬-১৭ অর্থবছরে ৫৬ হাজার টাকা বরাদ্ধ হয়েছে। কোনো কাজ না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উথোয়াইচা মার্মা আত্মসাৎ করেছেন। একই অভিযোগ করেন, বিদ্যালয় এলাকার বাসিন্দা ইয়োংলক মুরুং। তিনি বলেন, আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছি।
চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে দুইজন প্রধান শিক্ষক পরিবর্তন হয়ে গেলেও কেনা হয়নি সংশ্লিষ্টখাতের কোন মালামাল। অফিসে জমা আছে শুধুমাত্র কিছু ভূয়া ভাউচার। গত দুই অর্থবছরের লক্ষাধিক টাকা বরাদ্ধ এর অর্থ হরিলুট করেন প্রধান শিক্ষকরা। এ ব্যাপারে সাবেক দুই প্রধান শিক্ষক এনামুল করিম ও হুমায়রা বেগমের সাথে কথা বললে পরস্পর বিরোধি তথ্য পাওয়া যায়। প্রধান শিক্ষক হুমায়রা বেগম বলেন, আমি সেখানে যোগদানকালে কোনধরণের স্লিপের মালামাল বুঝিয়ে দেননি পূর্বের প্রধান শিক্ষক এনামুল করিম। স্লিপের মালামালও পাওয়া যায়নি। ভাউচারের একটি ফাইল দিতে চেয়েছিলেন, আমি নিইনি। ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল করিম বলেন, এ সংক্রান্ত যাবতীয় মালামাল ও ভাউচার আমি হুমায়রা বেগমকে বুঝিয়ে দিয়ে এসেছি। এর দায় তার।
বরাদ্ধ পেয়েও কাজ না করার অভিযোগ রয়েছে মেজর জামান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পায়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেংপুং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, তার বিদ্যালয়ে সব মালামাল ক্রয় করা হয়েছে। সেখানে ইতোপূর্বে অনুষ্ঠিত ক্লাস্টারে অনেক শিক্ষকরাও তা দেখেছেন। মেজর জামান পাড়া বিদ্যালয়ের এসএমসি সভাপতি উচাচিং মার্মা কার্বারি বলেন, কিছু মালামাল কেনা হয়েছে বলে জানি। তবে কত টাকা বরাদ্দ ছিল তা জানি না।
বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন, অগ্রাধিকারভিত্তিক ছোট ছোট সংস্কার কাজ এবং গরিব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন কাজে এসব টাকা ব্যয় করার কথা। কিন্তু উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে বাস্তবে কানো কাজের চিহ্ন চোখে পড়ে না। বরাদ্দের সময় সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষণ অফিসকে নির্দিষ্ট হারে দিতে হয় উৎকোচ। আবার ভূয়া ভাউচারগুলি শিক্ষা কর্মকর্তা থেকে ‘অনুমোদন’ নিতে টাকা গুণতে হয় প্রধান শিক্ষকদের।
দিতে হয় প্রধান শিক্ষকদের। অনেকক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে ম্যানেজ করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকেরা ভুয়া ভাউচার তৈরি করে খরচের হিসাব সংশ্লিষ্ট অফিসে জমা দেন বলে অভিযোগ রয়েছে।
ক্ষুদ্র মেরামতের কাজের সঙ্গে উপজেলা প্রকৌশলীর সংশ্লিষ্টতা রয়েছে এবং স্লিপের জন্য উপজেলার আলাদা কমিটি থাকলেও তদারকি হচ্ছে না। ফলে সরকারের এসব বরাদ্ধ সংশ্লিষ্ট অনেকের পকেটে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আলীকদম উপজেলা শিক্ষা কর্মকর্তা ইস্কান্দার নুরী বলেন, এসব টাকা আগেই ডেসপাস হয়েছে। মাসিক সমন্বয় মিটিং-এ আলোচনা হয়েছে। একটি বিদ্যালয়ের বিষয়ে লিখিত অভিযোগ আছে। সেখানে তদন্ত হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ