বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গারি নামক বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গাড়ি নামক বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গারি নামক বিলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
লাশটির পরনে সাদা রঙ্গের গেঞ্জিতে মহান মে দিবস-২০১৭, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ি বাসষ্টান্ড লিখা ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাশটি কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে ।
লাশটি ময়না তদন্তের জন্য আজ বুধবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা