শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাকাতি ৯০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকা লুট
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাকাতি ৯০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকা লুট
সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ডাকাতি ৯০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকা লুট

---গাজীপুর জেলা প্রতিনিধি ::  (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) গাজীপুর মহানগরের ভুরুলিয়ায় রোটারিয়ান রাশেদুল ইসলাম বাড়িতে ঢুকে ডাকাতেরা নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। অপরদিকে গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে ৭০ ভরি স্বর্ণালঙ্কার এবং সাড়ে ৫ লাখ টাকা লুট করেছে ডাকাত দল। এসময় তাদের হামলায় তিনজন আহত হয়েছেন।

২৩ অক্টোবর সোমবার ভোর রাত (রবিবার দিবাগত রাত) ৩টার দিকে গাজীপুর মহানগরের ভুরুলিয়ায় রোটারিয়ান রাশেদুল ইসলামের বাড়ির জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশের পর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন কক্ষে মালামাল তছনছ করে এবং ধারালো অস্ত্র ধরে শিশু বাচ্ছাকে হত্যার ভয় দেখিয়ে ডাকাতেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

জয়দেবপুর থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ৩টার দিকে ৬ থেকে ৮ জনের একদল ডাকাত রাশেদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা বাড়ির লোকজনকে বেধে ফেলে এবং আলমারি ভেঙে ৫০ হাজার টাকা ও ২০ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

রাশেদের বাবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে আমার ঘুম ভাঙ্গে। এ সময় ডাকাতেরা ঘরে ঢুকেই তাঁকে ধারালো অস্ত্র ধরে বেধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী, প্রবাসি ছোট ছেলে স্ত্রীকেও বেধে রাখে। এরপর অন্য রুমে ঘুমিয়ে থাকা রাশেদকে উঠতে ডাকে।

রাশেদুল ইসলাম জানান, দরজা খুলেই ঘরের ভেতর ৬/৭ দেখতে পাই। পরে আমার শিশু সন্তানের ওপর ধারালো অস্ত্রধরে এবং আমাদের সকলকে এক রুমে আটকে রেখে মালামাল তছনছ করে ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং বিশ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

আজ সোমবার সকালে খবর পেয়ে প্রথমে জয়দেবপুর থানার উপ পরিদর্শক জামাল মিয়া ও উপ পরিদর্শক এনায়েত হোসেন-২ ঘটনাস্থল যান। পরে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল সহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়দেবপুর থানার উপ পরিদর্শক জামাল মিয়া জানান, ডাকাতিরা জানালার গ্রীল কেটে বাড়ির ভেতর প্রবেশ করে কিছু টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

অপরদিকে ২২ অক্টোবর রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অস্ত্রের মুখে ৭০ ভরি স্বর্ণালঙ্কার এবং সাড়ে ৫ লাখ টাকা লুট করেছে ডাকাত দল। এসময় তাদের হামলায় তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ।

আহতরা হলেন : হোসেন মার্কেট এলাকার বাসিন্দা মো. মনিরুজ্জামান ভূইয়ার ছেলে নাবিল (১৭), মেয়ে মাহদিয়া (১০) ও গৃহপরিচারিকা (কাজের) বুয়া নার্গিস (১৫)।

বাড়ির মালিক মো. মনিরুজ্জামান ভূঁইয়া জানান, এক ব্যক্তি তার বড়ভাই মোয়াজ্জেম হোসেন ভূইয়ার খোঁজে প্রথমে বাসায় ঢুকে। এসময় বাইরে অপেক্ষমান ১৪/১৫ সশস্ত্র ডাকাত বাসায় ঢুকে যায়। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এক পর্যায় ছেলে নাবিল ও ভাই মোয়াজ্জেম বাসায় ঢুকলে তাদেরও মারধর করে আটকে রাখে।

তিনি আরো জানান, আলমারির তালা ভেঙে সাড়ে ৩লাখ টাকা ও ৪৫ভরি স্বর্ণালঙ্কার এবং ভাই মোয়াজ্জেম হোসেনের বাসা থেকে একই কৌশলে ২ লাখ টাকা এবং ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় ডাকাতরা।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, পূর্ব শত্রুতার জেরে ওই হামলা ও সোনা লুটের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





আর্কাইভ