শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ধর্ম » ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমা শেষ হলো : সমাপ্তি দিনে ১ মুসল্লির মৃত্যু
প্রথম পাতা » ধর্ম » ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমা শেষ হলো : সমাপ্তি দিনে ১ মুসল্লির মৃত্যু
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমা শেষ হলো : সমাপ্তি দিনে ১ মুসল্লির মৃত্যু

---ময়মনসিংহ অফিস :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৮মি.) আল্লাহ আল্লাহ ধ্বনিতে মূখরিত ময়মনসিংহ অঞ্চলের তিন দিন ব্যাপী এ ইজতেমা ময়দান আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো। শেষদিনে ইজতেমা ময়দানে তসবিহ পড়তে পড়তে এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়ার খবর পাওয়া গেছে। জেলা সদর ইজতেমা ময়দান বাড়েয়ায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের বৃদ্ধ হোসেন আলী শনিবার সকাল ৯টার দিকে নাস্তা সেরে তসবিহ পড়ছিলেন। এসময় হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়লে মাঠেই মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

মুসল্লিরা আরও জানান ইজতেমায় এসে আল্লাহ’র নাম নিতে নিতে তসবি পড়ার সময় মাঠেই মারা যান তিনি। পরে ইজতেমা মাঠে আখেরি মোনাজাত শেষে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

এদিকে প্রায় কয়েক লক্ষ মানুষের মিলন মেলায় আল্লাহ সানিধ্য পাবার অশার অখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দূরদুরান্ত থেকে মানুষজন মাঠে আসতে শুরু করে। ভোর হবার আগেই ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা কানায় কানায় ভরে যায়। ময়মনসিংহ নগরীর সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবি মানুষজনও তাদের কাজকর্ম বন্ধ রেখেই আখেরি মোনাজাতে সামিল হতে মাঠের পথে পা রাখেন। ইজতেমা মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, বাসা-বাড়ীর উঠান ও ছাদে বসেও আখেরী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মানুষের স্রোত বাড়ার এক পর্যায়ে ভীড়ের চাপে আর এগোতে না পেরে যে যেখানে পেরেছেন সেখানে বসেই মোনাজাতে সামিল হয়ে আল্লাহ আল্লাহ ধ্বনিতে আর চোখের পানিতে ময়মনসিংহের মাটি ভিজিয়েছেন। এতে বাদ যাননি ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান,বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও পৌর মেয়রসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চতুর্থবারের মতো আয়োজিত বৃহস্পতিবার ভোরে আমবয়ানের মাধ্যমে শুরু হওয়া তিন দিন ব্যাপী ময়মনসিংহের এ আঞ্চলিক ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো।

বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবার তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমা বিভাগীয় শহর ময়মনসিংহে এটি হচ্ছে ৪র্থ ইজতেমা। তার আগে ময়মনসিংহে জেলায় ২০০৩ সালে প্রথম, এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৫ সালে তৃতীয় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়।





ধর্ম এর আরও খবর

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ