বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া
টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া
সিলেট প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.১২মি) সিলেট এমসি কলেজের বিবদমান ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষের উপর হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
সুত্র জানায়, ৪ জানুয়ারি বৃহষ্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিলাগড়ের এমসি কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ কলেজের ভিতরে অবস্থান করেছিল এবং অপর একটি গ্রুপ মিছিল সহকারে এমসি কলেজে ঢুকার চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মুশফিক জায়গীরদারের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে পুলিশী বাধায় ঢুকতে দেওয়া হয়নি। তখন মিছিল সহ নেতাকর্মীরা ফিরে গেলেও কিছুক্ষণ পরে অস্ত্র-শস্ত্র নিয়ে আবার এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে ভিতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীদের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা