শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
প্রথম পাতা » গাজিপুর » টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
শুক্রবার ● ১২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.) গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

৫৩তম বিশ্ব ইজতেমায় আজ ১২ জানুয়ারি শুক্রবার দুপুরে পৌনে ২টার দিকে জুমার নামাজ শুরু হয়। ধর্মপ্রাণ লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায় হয়েছে। এতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের কয়েক লাখ মুসুল্লি।

জুমার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। নামাজে অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয় ইজতেমা ময়দান। ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি নামাজে অংশ নেন।

ইজতেমা ময়দান ছাড়াও মুসল্লিরা সড়ক-মহাসড়ক ও অলি-গলিসহ বিভিন্ন স্থানে পাটি, চটের বস্তা, খবরের কাগজ, চাদর ও পলিথিন বিছিয়ে নামাজে অংশ নেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মো. হুমায়ুন কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ইজতেমাস্থলে জুমার নামাজে অংশ নেন।

১৪ জানুয়ারি রবিবার পর্যন্ত তিনদিন ব্যাপী তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বীরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।

তাবলীগ জামাতের শীর্ষ স্থানীয় মুরুব্বীরা আরবি ও উর্দুতে বয়ান করবেন এবং মুসল্লিদের সুবিধার্থে তা বাংলা তরজমা করা হবে। এছাড়াও এসব বয়ান ইংরেজি, ফার্সি ভাষায় তরজমা করা হবে। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি আল্লাহকে রাজি-খুশি করানোর জন্য এবং আখলাক ঠিক রাখতে বয়ান শুনবেন।

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা ঃ শুক্রবার ফজরের নামাযের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়।

জর্ডানের মাওলানা শেখ ওমর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু করেন। বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের আব্দুল মতিন। অর্ধশতাধিক দেশের ৬-৭ হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি জেলার কয়েক লাখ মুসুল্লি এই পর্বে অংশ নিচ্ছেন। তবে প্রচণ্ড শীত ও তাবলিগ জামাতের শূরা সদস্য দিল্লীর মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশ না নেওয়ায় তাঁর অনুসারিরা অনেকেই ইজতেমায় আসেননি বলে জানা গেছে।

এর আগে ধর্মপ্রাণ মুসুল্লিরা ১০ জানুয়ারি বুধবার থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে এসে চটের তৈরি সুবিশাল ছামিয়ানার নিচে অবস্থান নেন। এবার বিদেশিসহ দেশের ১৬ জেলা থেকে আসা মুসল্লিরা অংশ নিয়েছে ইজতেমায়।

আগামী ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ২১ জানুয়ারি রবিবার শেষ হবে এবারের (২০১৮ সালের) বিশ্ব ইজতেমা।

গাজীপুরের টঙ্গীতে ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসা ২ মুসল্লির মৃত্যু হয়েছে। একজন গাড়িচাপায়, অন্যজন শ্বাসকষ্টে মারা গেছেন।

তারা হলেন- আব্দুল মামুন ওরফে মনা (৩৩) ও কাজী আজিজুল হক (৬০)।

টঙ্গী থানার এএসআই মো. আলমগীর নাজির সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দেয় মনাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, গুরুতর আহতাবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু যানজটের কারণে ঢাকায় যাওয়ার পথেই মনা মারা যান। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মনা ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে।

অপরদিকে ইজতেমায় অসুস্থ হয়ে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানিয়েছেন, ২৯নং খিত্তায় শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন আজিজুল হক। পরে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

আজিজুল হকের বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে। শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)