শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে সবুজ সংকেত পেতে যাছচ্ছে ইমন তালুকদার
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে সবুজ সংকেত পেতে যাছচ্ছে ইমন তালুকদার
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে সবুজ সংকেত পেতে যাছচ্ছে ইমন তালুকদার

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যেসব নেতা দলের মনোনয়ন পেতে পারেন তাঁদের অনেককে আগাম ‘সবুজ সংকেত’ দিচ্ছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির অংশগ্রহণে জোর লড়াই হওয়ার সম্ভাবনা থেকেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

কমপক্ষে ১০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে নির্বাচনের আগে প্রয়োজনীয় দলীয় আনুষ্ঠানিকতার পর। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে চূড়ান্ত করে চিঠি দেওয়া হবে প্রার্থীদের।

দলের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নিশ্চয়ই। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন এঁদের দিয়ে ভালো ফল পাবেন তাই তাঁদের ইঙ্গিত বা গ্রিন সিগন্যাল দিচ্ছেন। যাঁর সম্ভাবনা বেশি আছে, অনেক ক্ষেত্রে তাঁকে ইঙ্গিত দিয়েছেন। সংখ্যাটা কত জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যাটা বলতে পারব না। তবে ভালো পারসেন্টেজ। ’ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা, রাজশাহী ও সিলেটের সম্ভাব্য প্রার্থীরা যেভাবে ইঙ্গিত পেয়েছেন সেভাবেই সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘এটি আন-অফিশিয়ালি করা হচ্ছে। যাঁদের আসনে ভালো ফল ছিল, যাঁদের আসন নিয়ে আমরা আশাবাদী, তাঁদের একটা সিগন্যাল দেওয়া হয়েছে। এই সিগন্যাল নেত্রী দিচ্ছেন। বেশ কিছু আসনে নেতাদের নির্বাচনের কাজে ব্যস্ত হওয়ার জন্য বলা হয়েছে। ’ সবুজ সংকেত দেওয়া হয়েছে এমন আসনের সংখ্যা কত জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক ১০০ হবে।

এবার ক্লীন ইমেজের তরুন প্রার্থীর সংখ্যা পূর্বের চেয়ে বেশি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে মাঠে নেমে পড়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আতিক। আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যও দলের সাবেক দুই মেয়রকে সবুজ সংকেত দিয়েছেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও অনুরূপ কৌশল অনুসরণ করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং পটুয়াখালী-১ (সদর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী আফজাল হোসেন গত বুধবার প্রতিবেদক কে বলেন, ‘সভানেত্রী নৌকা মার্কার বিজয়ের জন্য আমাকে কাজ করতে বলেছেন। আমি নির্বাচন করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। ’

চাঁদপুর-১ আসনে নৌকার জন্য কাজ করতে বলা হয়েছে এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে। তিনি প্রতিবেদকের কাছে বিষয়টি স্বীকার করেছেন।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের একটি জেলার বাসিন্দা একজন সাবেক ছাত্রনেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সাবেক ছাত্রনেতা নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, আরো যাঁরা দলীয় সভাপতির সবুজ সংকেত পেয়েছেন তাঁদের মধ্যে আছেন এনামুল হক শামীম (শরীয়তপুর-২), অধ্যাপক আবু সাইয়িদ (পাবনা-১), ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), মতিউর রহমান (রাজশাহী-১), আসাদুজ্জামান আসাদ (রাজশাহী-৩), অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (নাটোর-১), জলি চৌধুরী (নাটোর-২), সালমান এফ রহমান (ঢাকা-১), ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (ঢাকা-৭)। এ ছাড়া জোটগতভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আভাস পেয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা (ঢাকা-১৭)।

এছাড়াও সবুজ সংকেত পাওয়ার কাছাকাছি (সিরাজগঞ্জ-৩) এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার, তার বাবা প্রয়াত এম পি, বীর-মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদার আওয়ামী লীগ থেকে পাঁচবার মনোনয়ন পেয়ে ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে এম পি হয়েছিলেন এবং ৬ অক্টোবর ২০১৪ সালে মৃত্যবরন করেন, তার মৃত্যুর পর থেকে ইমন তালুকদার নির্বাচনী এলাকায় যুবসমাজকে সাথে নিয়ে প্রতিটি গ্রামে উঠান বৈঠক থেকে শুরু করে দলের সকল কর্মসুচি পালনের পাশাপাশা ব্যাপক গনসংযোগ করে চলেছেন।

প্রতিবেদকে এক সাক্ষাতকারে ইমন তালুকদার বলেন, বাবার অসাপ্ত কাজ করার জন্য প্রতিটা গ্রামে সরকারের উন্নয়ন সহ সকল প্রবাকান্ড তুলে ধরছি ও দলকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি নৌকা প্রতীক বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছি, মাননীয় সভানেত্রী আমাকে মনোনয়ন দিলে বাবার মত বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ্।

রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গার ভোটারদের সাথে আলাপচারিতায় জানাযায়, বি এন পির সাথে প্রতিদন্ধিতা করার জন্য প্রয়াত এম পি বীরমুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদারের ছেলে ক্লীন ইমেজের ইমন তালুকদারের বিকল্প নাই।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সর্বশেষ অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে জরিপ কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগেও এ ধরনের জরিপ করা হয়েছিল। সরকারি সংস্থার বাইরে বেসরকারি একাধিক প্রতিষ্ঠান এ ধরনের জরিপকাজে অংশ নেয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেক আগে থেকেই জরিপ চালানো হচ্ছে। এটি নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত চলবে বলে জানা গেছে।

গঠনতন্ত্র অনুযায়ী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করে থাকে দলের মনোনয়ন বোর্ড। পদাধিকার বলে ওই বোর্ডের প্রধান দলের সভাপতি শেখ হাসিনা। তবে মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল আওয়ামী লীগের সুপারিশের বিষয়টিও আমলে নেয় দলের শীর্ষ নেতৃত্ব। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে মনোনয়নপ্রত্যাশীদের দলীয় ফরম কিনে মনোনয়ন বোর্ডের মুখোমুখি হতে হয়। শেখ হাসিনার নেতৃত্বে বোর্ডের সদস্যরা তাঁদের সাক্ষাৎকার নেন। এরপর মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করলে শেখ হাসিনার সই করা চিঠি চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের হাতে দেওয়া হয়।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)