শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » ভালুকায় রোলার স্পোর্টস স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » ভালুকায় রোলার স্পোর্টস স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন
শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় রোলার স্পোর্টস স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন

---ক্রীড়া প্রতিবেদক :: (৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৮মি.) বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের আর্থিক সহযোগিতায় ময়মনসিংহের ভালুকায় নিমার্ণ হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের “ওরিয়ন ইন্টারন্যাশনাল রোলার স্পোর্টস স্টেডিয়াম”। আজ ২০ জানুয়ারি শনিবার দুপুরে ওরিয়ন ইন্টারন্যাশনাল রোলার স্পোর্টস স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক, এসডিজিএস ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম, ক্রীড়া পরিষদ সচিব মো. মাসুদ করিম ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম।
ওরিয়ন ইন্টারন্যাশনাল রোলার স্পোর্টস স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর এর উদ্বোধন শেষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, আজ আমাদের জন্য খুব খুশির একটি দিন। আজকের এ দিনের মধ্য দিয়ে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন পেল একটি মাল্টিপারপাস রোলার স্কেটিং স্টেডিয়াম। ওরিয়ন গ্রুপ যে ভাবে দেশের রোলার স্কেটিংয়ের উন্নয়নে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে এ জন্য আমি ওরিয়ন গ্রুপকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সেই সাথে অন্যান্য করর্পোরেট হাউজ গুলোকে দেশের খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। ২০২০ সালে টোকিও তে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য সে গেমসে রোলার স্কেটিং থেকে পদক জয় করা। আর তাই ভালুকায় এ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ্য নেয়া হয়েছে। যাতে এখান থেকে আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে ভাল স্কেটার গড়ে উঠে। উল্লেখ্য, প্রায় দশ একর জমির উপর নির্মিতব্য এ স্টেডিয়ামে থাকছে ১০০জন খেলোয়াড়ের আবাসন ব্যবস্থা। ২০০ মিটার ব্যাংকড ট্র্যাক, রোল বল গ্রাউন্ড, রোলার হকি এবং ৩৫০ মিটার রোড ট্র্যাক মিটার রোড।
এ বছরের নভেম্বর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ওপেন স্প্রিড রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ। ভালুকায় নির্মিতব্য স্টেডিয়ামের কাজ শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। নভেম্বরে ওয়ার্ল্ড ওপেন স্প্রিড রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ এবং নব নির্মিত স্টেডিয়ামের উদ্বোধন করবেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)