বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই
ময়মনসিংহ অফিস :: (২৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার শেষ রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে কমপক্ষে ১০টি দোকানে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
তবে এ অগ্নিকান্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সবেমাত্র ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে।





সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫