শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিএনপি’র মিছিলে পুলিশের গুলিবর্ষণ
প্রথম পাতা » রাজনীতি » বিএনপি’র মিছিলে পুলিশের গুলিবর্ষণ
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি’র মিছিলে পুলিশের গুলিবর্ষণ

---হবিগঞ্জ প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) হবিগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে সাংবাদিকসহ প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপি উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে এঘটনা ঘটে । পুলিশের লাঠিচার্জে হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জি কে গউছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান,সহ আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী । গুলিবিদ্ধ হয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান অলি, জেলা যুবদল নেতা বাদশা সিদ্দিকী, আবুল বাশার ইসা, নুরুল, হাজী মতিন ও বিজয় টিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ আলী মাসুকসহ ৩০ জন। গুরুতর আহতাবস্থায় যুবদল কর্মী আবুল বাশার ইসা ও নুরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে গ্রেফতারের ভয়ে আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি হননি। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সকাল ১১টায় শহরের শায়েস্তানগরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেয়র জি কে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিল করতে বাঁধা দেয়।
--- এ নিয়ে মেয়র জি কে গউছের সাথে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক এর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ মেয়র জি কে গউছকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এরপর নেতাকর্মীদের বাঁধার মুখে জি কে গউছকে ছেড়ে দেয় পুলিশ। এসময় মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ প্রায় ৫০ নেতাকর্মী আহত হন। জেলা বিএনপি নেতা এডভোকেট গুলজার খান জানান, জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ। এরপর বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে নির্বিচারে লাঠিচার্জ ও গুলি করেছে পুলিশ। এতে বিএনপি’র অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ২ যুবদল কর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, পরিস্থিতি শান্ত করতে ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও বিএনপি’র ৩ কর্মীকে আটক করা হয়েছে। তবে তিনি নাম বলতে চাননি। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ