শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় রেলের নিচু ওভারব্রীজের ধাক্কায় নিহত-৪, আহত-৪
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় রেলের নিচু ওভারব্রীজের ধাক্কায় নিহত-৪, আহত-৪
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় রেলের নিচু ওভারব্রীজের ধাক্কায় নিহত-৪, আহত-৪

---নওগাঁ প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৪৪মি.) নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের নিচু ওভারব্রীজের ধাক্কায় মঙ্গলবার রাতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় ৪জন ট্রেন যাত্রী নিহত হয়েছে এবং আরো ৪জন যাত্রী আহত হয়েছে। আহতরা নওগাঁ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন রাত অনুমান ৩টা ২৫মিনিটে রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা ৪জন যাত্রী ওভারব্রীজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত হয়। নিহতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়হাসিমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গির আলম (২২), একই জেলার পার্বতিপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মুনির হোসেন (২২), নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (২৯) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার পিমকী এ্যাপ্যারেন্স লি. এর কর্মী আপেল মাহমুদ (২৬)। এদিন নিহতরা ট্রেন যোগে সবাই ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। নিহত আপেল মাহমুদের পুরো ঠিকানা এখনো পাওয়া যায় নাই। অপরদিকে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে আমরা মৃতদেহগুলো আজ বুধবার সকালে উদ্ধার করে এনেছি। নিহতদের সবার মাথায় আঘাত লাগার চিহ্ন রয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর নিয়ম অনুসারে মৃতদেহগুলো তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, রাণীনগর রেলওয়ে স্টেশনের ওভারব্রীজটি নিচু হওয়ার কারণে মাঝে মধ্যেই এই রকমের দুর্ঘটনা ঘটেই চলেছে। নতুন ট্রেনের কোচগুলো পূর্বের ট্রেনের কোচের তুলনায় একটু উচু হওয়ার কারণে মাঝে মধ্যেই এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।





আর্কাইভ