মঙ্গলবার ● ৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সিলেটে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত
সিলেটে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত
সিলেট প্রতিনিধি :: (২২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) রাস্তায় গেইট নির্মানকে কেন্দ্র করে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন হয়েছেন। নিহতদের মধ্যে মাসুদ (৫০) ও বাবুল মিয়া( ৩০) বলে জানাযায়। আহতদের মধ্যে ১ জনের অবস্হা আশংকাজনক।
তবে প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, গতকালের সংঘর্ষ জুনিয়র-সিনিয়র নিয়ে তর্কাতর্কির জেরে ৬ মার্চ এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্র জানাযায় গতকালের সংঘর্ষের জের ধরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখী হয় দুই গ্রামের লোকজন। এ সময় ২ জন নিহত হন বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।
এর আগে গতকাল সোমবার ৫ মার্চ রাত সাড়ে আটটায় বরইকান্দি ৩নং রোডে সংঘর্ষে বরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া ও আলফু চেয়ারম্যানের দুই ছেলের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি গৌছ মিয়া ও আলফু চেয়ারম্যানের দুই ছেলে জুনিয়র-সিনিয়র নিয়ে কথা কাটাকাটি করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষনের আওয়াজ শুনা যায়। সংঘর্ষের জেরে স্থানীয় কিছু সংখ্যক দোকানপাট ভাংচুর হয়েছে।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।
তিনি জানান, সিনিয়র-জুনিয়র নিয়ে সংঘর্ষ হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা