বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩ মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের কলেরবাজার দাক্ষিণখান এলাকা থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১৩ মার্চ মঙ্গলবার সকালে ওই এলাকার ঢাকা বাইপাস মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া বলেন, সকালে কলেরবাজার দাক্ষিণখান এলাকায় ওই যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত যুবককের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে ছিলো। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে জবাই করে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহতের পরনে জিন্স প্যান্ট ও শাট রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা