মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঢাকা » ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
ঢাকা প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) রাজধানীর কুড়িল বিশ্বরোড ও জোয়ার সাহারা এর মধ্যবর্তী রেললাইনে ট্রেনের ধাক্কায় নান্ডা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ ২০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯.১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে কুর্মিটোলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্ডা শেরপুর ঝিনাইগাতী উপজেলার মৃত মইনউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেত কুড়াতলী এলাকায় থাকতেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, সকালে ওই ব্যক্তি হেটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর