মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন গণমাধ্যম প্রিন্ট মিডিয়া থেকেও শক্তিশালী: সিএমপি কমিশনার
অনলাইন গণমাধ্যম প্রিন্ট মিডিয়া থেকেও শক্তিশালী: সিএমপি কমিশনার
চট্টগ্রাম প্রতিনিধি :: (২০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪১মি.) অনলাইন গণমাধ্যম প্রিন্ট মিডিয়া থেকেও শক্তিশালী উল্লেখ করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বিপিএম, পিপিএম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতির দিক নির্দেশনা স্বরূপ। মানুষ আইনের ভয়ে যত না তার থেকে বেশি সামাজিক ও ধর্মীয় অনুশাসনের কারণেই অপরাধ থেকে দূরে থেকে। দেশে ১১৩৭টি আইন বিরাজমান। সব আইন সম্পর্কে নাগরিকের ধারণা না থাকলেও প্রয়োজনীয় আইন সম্পর্কে নাগরিকের ধারণা থাকা উচিত। সংবাদ প্রচারে অনলাইন গণমাধ্যমে কর্মরতদের বিবেচনাবোধ খুবই গুরুত্বপূর্ণ। তিনি অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিউজ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আজ ৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে উপরিউক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী,নির্বাহী সদস্য হোসাইন মিন্টু প্রমুখ।
মতবিনিময়কালে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ক্লাবের উদ্যোগে গত প্রায় দু’বছর ধরে চলমান সার্বিক কার্যক্রম লিখিতভাবে অবহিত করেন।
এসময় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, অনলাইন নিউজ পোর্টাল অপরাধ তালাশ সম্পাদক মো. মাইন উদ্দিন, ক্লাবের আজীবন সদস্য সাংবাদিক মো. ফিরোজ, উপ-অর্থ সম্পাদক রূপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী ও সাংবাদিক খোকন দাশ উপস্থিত ছিলেন।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ