রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » অনলাইন গনমাধ্যম এখন জীবনের অংশ : সৈয়দ ইরফানুল আলম
অনলাইন গনমাধ্যম এখন জীবনের অংশ : সৈয়দ ইরফানুল আলম
চট্টগ্রাম প্রতিনিধি :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) চট্রগ্রাম জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের সাধারন সম্পাদক সৈয়দ ইরফানুল আলম বলেন অনলাইন গনমাধ্যম এখন কেবল চাহিদা নয় বরং জীবনের অংশ।
তিনি উল্লেখ করেন গত ফেব্রুয়ারী মাসের ৩ তারিখ আমাদের চেম্বারের কমিটি ঘোষিত হয়। আমরা সভা থেকে বের হওয়ার পূর্বেই অনেকগুলো পোর্টালে নিউজ প্রকাশিত হওয়ায় বন্ধু বান্ধবসহ ব্যবসায়ীদের ফোন পাওয়া শুরু করি। সেই এক অন্যরকম অনুভুতি। এটাই অনলাইন গনমাধ্যম। তিনি প্রসঙ্গক্রমে বলেন কোটা সংস্কার আন্দোলন বিস্তৃতির পেছনে বড় ভূমিকা রেখেছে অনলাইন গনমাধ্যম।
তিনি আজ ১৫ এপ্রিল রবিবার দুপুরে তাঁর কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরিউক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, উপ অর্থ সম্পাদক রুপন দত্ত, আজীবন সদস্য সাংবাদিক মো. ফিরোজ, উপ প্রচার সম্পাদক রাজিব চক্রবর্তী ও ক্রাইম ডায়রি বিডি ডটকমের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ হোসাইন মিন্টু প্রমুখ।





সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন