শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ (ভিডিওসহ)
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ (ভিডিওসহ)
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ (ভিডিওসহ)

---  ষ্টাফ রিপোর্টার :: আগামী ৩০ ডিসেম্বর ২০১৫তারিখে রাঙামাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সোমবার ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের আকবর হোসেন চৌধুরীকে দলীয় প্রতীক নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাইফুল ইসলাম চৌধুরীকে দলীয় প্রতীক ধানের শিষ,জাতীয় পার্টি (এরশাদ)’র শিবু প্রসাদ মিশ্রকে দলীয় প্রতীক লাঙ্গল, পিসিজেএসএস সমথর্ীত স্বতন্ত্র প্রার্থী গঙ্গামানিক চাকমাকে নারিকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমানকে জগ, স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবিকে কম্পিউটার ও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে কে মোবাইল ফোন প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে ৷
সংরক্ষিত আসন কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে ছালেহা আক্তারকে আঙ্গুর, রুপসী দাশ গুপ্তকে কাঁচি ও আয়শা বেগমকে ভেনেটি ব্যাগ৷
সংরক্ষিত কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ডে শ্যামলী ত্রিপুরাকে কাঁচি ও সোমা বেগম পূর্ণিমাকে পুতুল এবং সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ নং ওয়ার্ডে মোহতি দেওয়ানকে হারমনি ও জুবাইতুন নাহারকে আঙ্গুর প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে ৷

---

সাধারন আসন কাউন্সিলর ১ নং ওয়ার্ডে মোঃ রমজান আলীকে টেবিল ল্যাম্প, মোঃ নাসির উদ্দিনকে ব্রীজ ও মোঃ হেলাল উদ্দিনকে উটপাখি ৷
২ নং ওয়ার্ডে এস, এম হামিদকে গাজর, মোঃ করিম আকবরকে টেবিল ল্যাম্প, আব্দুল মালেককে উটপাখি, সঞ্চয় ঘোষ রায়কে ডালিম ও মোঃ ইউসুফ চৌধুরীকে পাঞ্জাবী ৷
৩ নং ওয়ার্ডে বিমল বড়ুয়াকে টেবিল ল্যাম্প, সন্তোষ ধরকে ব্রীজ, শাহাদাত হোসেনকে পাঞ্জাবী, নেয়াজ উদ্দিনকে উটপাখি, সোহেল চাকমাকে ডালিম ও পুলক দে কে ব্ল্যাক বোর্ড ৷
৪ নং ওয়ার্ডে নুর মোঃ মজুমদারকে উটপাখি, মোঃ মিজানুর রহমান বাবুকে টেবিল ল্যাম্প, মোঃ বেলাল হোসেনকে ব্রীজ, মোঃ আবু জাফর লিটনকে ব্ল্যাক বোর্ড, মোঃ নুরুনবীকে ডালিম ও আব্দুল করিমকে পাঞ্জাবী ৷
৫ নং ওয়ার্ডে মোঃ আমীর হামজাকে ব্রীজ, অজিত দাশকে পাঞ্জাবী, মোঃ আসাদুল হককে উটপাখি, বাচিং মারমাকে পানির বোতল ও শংকর মুত্‍সুদ্দিকে টেবিল ল্যাম্প ৷
৬ নং ওয়ার্ডে মোঃ ইব্রাহিমকে উটপাখি, রবি মোহন চাকমাকে ঢেরশ, মোঃ জালাল সিকদারকে পাঞ্জাবী ও নুর হোসেনকে ব্ল্যাক বোর্ড ৷
৭ নং ওয়ার্ডে মোঃ মন্সুরুল হককে উটপাখি, দেবানন চাকমাকে পানির বোতল, মনছুর আহম্মেদকে পাঞ্জাবী, মোঃ নাছির হোসেনকে ডালিম ও মোঃ জামাল উদ্দিনকে গাজর ৷
৮ নং ওয়ার্ডে বিমল বিশ্বাসকে ডালিম ও কালায়ন চাকমাকে উটপাখি৷
৯ নং ওয়ার্ডে সন্তোষ কুমার চাকমাকে উটপাখি, মোঃ বিল্লাল হোসেনকে পাঞ্জাবী ও শেখ মোঃ মতিউর রহমানকে ডালিম প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে ৷ একই প্রতীক একাধীক প্রার্থী চাইলে বেশ কিছু প্রার্থীদের ভিতর লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেয়া হয় ৷

সোমবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল মেয়র, সংরক্ষিত আসনের প্রার্থী ও সাধারন কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে রাঙামাটি পৌরসভা নির্বাচন এর রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান প্রতীক বরাদ্ধ দেন৷ এসময় রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা এবং রাঙামাটি পৌরসভা নির্বাচন এর সহকারী রিটার্নিং অফিসার ও রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন ৷
রাঙামাটি জেলা আওয়ামীলীগের একটি সূত্র জানায় গতকাল রবিবার দলীয় শৃংখলা ভঙ্গের কারণে এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হওয়াতে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান ও আরেকজন স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে কে তাদের রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সদস্য পদসহ আওয়ামীলীগের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে ৷
এদিকে রাঙামাটি জেলা বিএনপির সিদ্ধান্তকে আমলে না নিয়ে রবিউল আলম রবি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাধারন সদস্য পদসহ রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে ৷
পিসিজেএসএস এর সমর্থীত মেয়র প্রার্থী গঙ্গামানিক চাকমা প্রতিবেদককে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ৷ তিনি বলেন, আমি সব সময় গণতন্ত্রের বিশ্বাসী ৷ স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা দাযিত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা করেন ৷ তিনি আরো বলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে জনগন নির্বাচিত করে জন প্রতিনিধি হিসাবে পৌরসভায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশী ৷
রাঙামাটি পৌরসভা নির্বাচন এর রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান সকল মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনের প্রার্থী ও সাধারন কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেন ৷ কোন প্রার্থীরা যেন রাত ৮টার পর মাইকিং প্রচারনা না করেন সে দিকে দৃষ্টি আকর্ষণ করেন ৷

আপলোড : ১৪ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৩০ মিঃ





আর্কাইভ