শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে ভূট্রা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে ভূট্রা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
বুধবার ● ২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ভূট্রা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

---বাগেরহাট অফিস :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৯মি.) বাগেহাটের মোরেলগঞ্জে ভূট্রা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে । ফলন ও লাভ বেশি হওয়ায় ধান চাষের পাশাপাশি ভূট্রা চাষ করে কৃষকরা তাদের সংসারের স্বাচ্ছন্দ ও স্বচ্ছলতা ফিরে পাচ্ছে। তাছাড়া যে কোন মৌসুমে ভূট্রা চাষ করা সম্ভব।

সরেজমিনে জানা গেছে, উপজেলা বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের শারাফাত হোসেন ও জালাল হোসেন মন্টু এ বছরে এক একর জমিতে ভূট্রা চাষ করেছেন। আমবাড়য়া গ্রামের সুবাস মন্ডল ১ একর, সোবাহান শেখ ৫০ শতক। কিসমত জামুয়া গ্রামের শাহ আলম খান ১ একর,হারুন অর রশিদ ৮০ শতক,সিদ্দিকুর রহমান ৫০ শতক, জুলফিকার ৭০ শতক, আবুল খায়ের ২ একর, সেকেন্দার খান ৫০ শতক, রশিদ খান ১ একর, সিরাজ কান ১ একর ও দোনা গ্রামের শহিদুল ইসলাম ১ একর জমিতে ভূট্রার চাষ করেছে।

এসব কৃষকরা সহায়তা হিসেবে উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকরা বীজ ,সার,পরিচর্যা ও ব্রিফিং পেয়েছেন। ব্যক্তিগত ও যৌথভাবেও এলাকার কৃষকরা এ ভূট্রা চাষ করেছে। এ এলাকায় গতবছরের তুলনায় অনেক বেশি জমিতে ভূট্রা চাষ হয়েছে বলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান। ৯৫ দিনের মধ্যে ভূট্রার ফলন পাওয়া সম্ভব। মাছ, গবাদি পশু, মুরগীর খাবার সহ বিভিন্ন খাবার তৈরীতে ভূট্রার জুরি নেই। এ বছরে হেক্টর প্রতি (২৫০ শতক) ১৫০ মন ভূট্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছরে ৩৩ শতকে ২৪ মন ভূট্রা উৎপাদিত হয়েছে। চলতি বছরে ২৮ -৩০ মন হবে বলে কৃষক শরাফাত হোসেন জানান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ধানের চেয়ে লাভজনক হলো ভূট্রা চাষ। আর এতে আগ্রহ বাড়ছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় বলেন, উপজেলাকে কৃষিতে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে। ধানের পাশাপাশি ভূট্রা চাষ অধিক লাভজনক হওয়ায় এতে কৃষকদের আগ্রহ বাড়ছে । এ চাষে কৃষকদের আরো উৎসাহিত করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)