শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : সিপিবি’র মেয়র প্রার্থীর ৯ দফা ইশতেহার ঘোষণা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : সিপিবি’র মেয়র প্রার্থীর ৯ দফা ইশতেহার ঘোষণা
শুক্রবার ● ৪ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি নির্বাচন : সিপিবি’র মেয়র প্রার্থীর ৯ দফা ইশতেহার ঘোষণা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেয়র প্রার্থী কাজী রুহুল আমিন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

আজ ৪ মে শুক্রবার সকালে জেলা শহরের পৌর মাকের্টে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় সদস্য আহসান হাবীব লাভলু, এডঃ মন্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক জিয়াউল কবির খোকন ও গাজীপুর জেলা বাসদের সভাপতি এডঃ আব্দুল কাইয়ুম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রার্থীর ইশতেহারের নয় দফা হলো : ১. যোগাযোগ ও যাতায়ত ব্যবস্থা- যানজট নিরসনে রেলপথ ও সড়কপথ প্রশস্থকরণ, মহাসড়কে রিকশা লেন, সিটি বাস চালু তথা গাজীপুর থেকে ঢাকা ’জট মুক্ত’ বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। রাস্তা পারাপারের সকল স্থানে ফুট ওভারব্রীজ নির্মাণ করা হবে।
২. মৌলিক অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, শ্রমিকদের খাসজমি বরাদ্দ করে স্বল্পমূল্যে বহুতল ভবন নির্মাণ, কারখানা ভিত্তিক রেশনিং প্রথা চালু, শিল্পাঞ্চলভিত্তিক সরকারি হাসপাতাল স্থাপন, সকল ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে। মানসম্মত বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডে গণ গ্রন্থাগার গড়ে তোলা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং বিনামূলে শিক্ষার কোটা বাস্তবায়ন করা হবে।
৩. পরিবেশ- শিল্পাঞ্চলভিত্তিক বর্জ্য শোধনাগার স্থাপন করা হবে। রিসাইক্লিং করে ময়লাকে সম্পদে রূপান্তর করা হবে। ওয়ার্ড ভিত্তিক পার্ক গড়ে তোলা হবে। পরিবেশ বিষয়ক বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে ’পরিবেশ কমিটি’ গঠণ করা হবে।
৪. নিরাপত্তা- সামাজিক উন্নয়ন, হত্যা, চুরি, ডাকাত, ছিনতাই, মাদকসহ সামাজিক অপরাধমুক্ত সিটি গড়তে ক্লোজ সার্কিট ক্যামেরাসহ সকল আধুনিক যান্ত্রের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৫. নারীর অধিকার ও নিরাপত্তা- নারীদের হয়রানী, নির্যাতন, বাল্যবিবাহ, যৌতিক, ধর্ষণ, এসিড নিক্ষেপসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সোচ্ছার থাকব এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।
৬. ধর্ম পালন- ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখব। ওয়ার্ডভিত্তিক সরকারি কবরস্থান নির্মান করা হবে। প্রত্যেক থানায় একটি করে শ্বশান স্থাপন করা হবে।
৭. সংস্কৃতি- সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য মুক্তমঞ্চ ও মিলনায়তন নির্মাণ, সঙ্গীত, নাটকসহ সাংস্কৃতিক কর্মকান্ডে প্রশিক্ষক নিয়োগ করা হবে। সৃজনশীল সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করা হবে। বিনোদনের জন্য খেলার মাঠ ও শিশুপার্ক গড়ে তোলা হবে।
৮. সেবা- গ্যাস, বিদ্যুত, পানি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, ফ্রি ওয়াইফাই জোন চালু করা, নগর তথ্য কেন্দ্র চালু, সহজ শর্তে অনলাইন সার্ভিস উন্নয়নের মাধমে নাগরিক সনদ, জন্মনিবন্ধন, ট্রেডলাইসেন্স প্রদান করা হবে।
৯. কর্মপদ্ধতি ও জবাবদিহিতা- প্রতি বছর দুইবার জনগণের মুখোমুখি জনতার মতামত ও অগ্রগতি কর্মসুচী পালন করা হবে। সিটির প্রত্যেক অফিসে ’মানুষের কথা’ নামক সিলগালা বাক্স থাকবে। যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তাদের অভিযোগ ও কথা লিখে রাখতে পারবেন। প্রতিবছর নিজের এবং পরিবারের আয় ব্যয় ও সম্পদের হিসাব প্রকাশ করা হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)