শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ড্রেনের খোঁড়াখুঁড়ির কাজের সময় গ্যাস লাইন ফুটো
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ড্রেনের খোঁড়াখুঁড়ির কাজের সময় গ্যাস লাইন ফুটো
শুক্রবার ● ১১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ড্রেনের খোঁড়াখুঁড়ির কাজের সময় গ্যাস লাইন ফুটো

---রাউজান প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) চট্টগ্রামের রাউজানে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ড্রেনের কাজ করার সময় সঞ্চালন লাইনের ভূগর্ভস্থ পাইপ ফেটে গিয়ে নির্গত হচ্ছে গ্যাস।

আজ শুক্রবার (১১-মে) সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ড্রেনের কাজ করার সময় গ্যাস সংযোগের পাইপ কেটে দ্বি-খন্ডিত করে ফেলে। পরে স্থানীয়রা কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মেরামত করে। কর্তৃপক্ষ মেরামত করার পরও গ্যাস নির্গত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েকজন শ্রমিক ড্রেনের জন্য গর্ত করলে গ্যাস সঞ্চালন লাইনের পাইপ দ্বি-খন্ডিত হয়ে যায়। খবর দেয়া হলে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত করে। মেরামত করার পরও গ্যাস নির্গত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন এ থেকে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ড্রেন নির্মাণ কাজের কন্ট্রাক্টর শহীদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে গিয়ে গ্যাস পাইপ নষ্ট করে ফেলে। পরে কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষের লোকজন এসে মেরামত করেছেন।

এই প্রসঙ্গে জানতে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসে যোগাযোগ করা হলে টেকনিশিয়ান জসিম পরিচয়ে এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, খবর পেয়ে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের লোকজন গিয়ে মেরামত করেছে। মেরামতের পরও গ্যাস নির্গত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সকালে দায়িত্বে থাকা তরিকুর রহমান গ্যাস পাইপের মেরামত করার পর আর কেউ গ্যাস নির্গত হচ্ছে বলে আমাদেরকে জানায়নি। স্থানীয়রা কেউ বিষয়টি নিশ্চিত করলে আমরা লোক পাঠাবো বলেও জানান তিনি।





আর্কাইভ