শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রথম পাতা » করোনা আপডেট » রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
শনিবার ● ১২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

---ষ্টাফ রিপোর্টার :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি’সহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, পাহাড়ে এখন নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে, এর সুফল ভোগ করছে পার্বত্য এলাকায় সকল সম্প্রদায়ের জনসাধারণ। তিনি বলেন, প্রান্তিক এলাকার মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে জন্য বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। তাই পূর্বের তুলনায় জনসাধারন এখন অনেক বেশি স্বাস্থ্যসেবা পাচ্ছে।
আজ ১২ মে শনিবার সকালে রাঙামাটির রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বাস্তবায়নে ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন কালে চেয়ারম্যান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, জেলা পরিষদের সদস্য চানমনি তনঞ্চগ্যা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রেঅংগ্যা মারমা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, উথান মারমা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা প্রমুখ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগনের কল্যানে সর্বদা এই সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের যে কোন উন্নয়নে এই সরকারের আন্তরিকতার অভাব থাকেনা। যকনই পার্বত্য অঞ্চলের উন্নয়নে যে কোন প্রকল্প তার কাছে উত্থাপন করা হয় তা তিনি আন্তরিকতার সাথে পাশ করান। তিনি পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। এই আন্তরিকতা অব্যাহৃত রাখতে তিনি পার্বত্যবাসীকে জননেত্রীর পাশে থাকার আহ্বান জানান।
জেলা কমপ্লেক্স এর ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত করণ, মেরামত ও সংস্কার কাজের মধ্যে রয়েছে ৩ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন, ৪তলা বিশিষ্ট কনসালটেন্ট ডরমেটরী ও এম, ও ডরমেটরী, ৪তলা বিশিষ্ট নার্স ডরমেটরী ৮ ইউনিট, ৩তলা বিশিষ্ট স্টাফ ডরমেটরী (৬ইউনিট) এবং সাইট ডেভেলপমেন্ট, সারফেস ড্রেন, বাউন্ডারী ওয়াল, রোড এন্ড পেভমেন্ট, গার্ডেনিং ওয়ার্ক, ডীপ টিউবওয়েল ও বৈদ্যুতিক সাব ষ্টেশন স্থাপন নির্মিত হবে। ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজগুলো সম্পন্ন করার কথা রয়েছে বলে জানা গেছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)