সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না : ওয়াদুদ ভূইয়া
খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না : ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) “খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না’ বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
কারাগারে আটক বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজ সোমবার খাগড়াছড়িতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ওয়াদুদ ভূইয়া এ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বিনা ভোটের নির্বাচনে গঠিত অবৈধ সরকারের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এর আগে খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়ে। এ পর্যায়ে ভাঙাব্রিজ এলাকায় সমাবেশ করে।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, মোসলেম উদ্দিন চেয়ারম্যান, ক্ষেত্রমোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, আব্দুর রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জহির আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মিজানুর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান ও জেলা শ্রমিক দলের সহ সভাপতি মো. আফসারসহ অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১