শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মেধাবী ছাত্র সুমন এর জীবন রক্ষার্থে মানবতার হাত বাড়িয়ে দিন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মেধাবী ছাত্র সুমন এর জীবন রক্ষার্থে মানবতার হাত বাড়িয়ে দিন
শুক্রবার ● ১৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেধাবী ছাত্র সুমন এর জীবন রক্ষার্থে মানবতার হাত বাড়িয়ে দিন

---মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫১মি.) ২২ বছর বয়সী টগবগে তরুণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের মেধাবী ছাত্র সুমন চাকমা ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত । তার জীবন রক্ষার্থে মানবতার হাত বাড়িয়ে দিন। সুমন খাগড়াছড়ি পার্বত্য জেলার মাইসছড়ি উপজেলার আগলাশিং পাড়ার কৃষক সুপেন চাকমার ছেলে। প্রত্যন্ত ও দুর্গম এই গ্রামটি খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব আনুমানিক ১৫ কিলোমিটার।
ছোটবেলা থেকে নানান কষ্টের মধ্যে পড়াশোনা করতে হয়েছে সুমনের। প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছে নিজ গ্রামে। সেখান থেকে প্রাথমিকের পাঠ চুকিয়ে ভর্তি হন ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে। চরম আর্থিক টানাপোড়নের মধ্যে ঠাকুরছড়াতে এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করেন। সেখান থেকে ২০১৩ সালে জিপিএ ৪.০০ পেয়ে সফলতার সাথে এসএসসি পাশ করেন। এরপর খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি হন। সেখানেও শুরু হয় আরেক যুদ্ধ। বাবার পক্ষে কলেজে পড়ালেখার খরচ যোগানোটা সম্ভব ছিল না। বাড়ি বাড়ি গিয়ে টিউশনিতে নেমে পড়লেন তিনি। এভাবে বহু কষ্টে টিউশনি করে যে অর্থ পেতেন তা দিয়ে পড়ালেখা চালিয়ে যান। এত প্রতিকূলতা ও চরম আর্থিক সংকট তার শিক্ষা জীবনকে ব্যাহত করতে পারেনি।
অবশেষে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪২ পেয়ে উত্তীর্ণ হন। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে নেমে পড়লেন। আবারো আর্থিক সংকট সামনে এসে দাঁড়ালো। তার বহু সহপাঠি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করলেও তিনি পারেননি। ছেলেকে কোচিং করানোর মতো আর্থিক সামর্থ্য তার বাবার ছিল না। তবুও দমে গেলেন না সুমন। নিজ প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে লাগলেন। এবার ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও মেধার সংমিশ্রণ ঘটলে যে সফল হওয়া সম্ভব সেটা দেখিয়ে দিলেন তিনি। লক্ষাধিক ভর্তি যোদ্ধার সাথে লড়াই করে স্থান করে নিতে সমর্থ হলেন সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কিন্তু ভর্তি হওয়ার পরও অনেক কষ্ট-সংগ্রাম করে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন অভাবী এই হার না মানা যোদ্ধাটি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সামান্য শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রতিষ্ঠানে পার্ট টাইম চাকুরি ও বাবা-মার সামান্য যোগানই হচ্ছে তার উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার একমাত্র সম্বল। এতো কষ্ট করে পড়াশোনা করার পরও সমাজের প্রতি দায়বোধ থেকে তিনি নানা সামাজিক সচেতনতামূলক কাজেও স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
সুমন চাকমা একবুক স্বপ্ন ও আশা নিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আকাশ ছোঁয়া স্বপ্নও ছিল বাবা-মা’র। স্বল্পভাষী, অমায়িক কিন্তু সর্বদা হাসিখুশি মানুষটি আজ কঠিন এক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় অবসন্নভাবে শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। সম্প্রতি মেডিক্যাল পরীক্ষায় ক্যান্সার ধরা পড়েছে।
রিপোর্টে উল্লেখ আছে Lwo Grade Lymphoma বাসা বেঁধেছে ফুসফুসে। রোগটি অত্যন্ত জটিল। ডাক্তাররা তাকে তাড়াতাড়ি ভারতে নিয়ে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন। সময়মতো উন্নত চিকিৎসা করা গেলে একটি সম্ভবনাময় তরুণের জীবন ও স্বপ্নকে বাঁচানো যাবে। কিন্তু তাতে বহু লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা তার দরিদ্র কৃষক বাবার পক্ষে যোগাড় করা অসম্ভব। তাই তিনি তার একমাত্র ছেলের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তি সকলের কাছে আর্থিক সাহায্য ও সহযোগিতার আবেদন জানিয়েছেন।
দূরারোগ্য ব্যাধির কাছে এমন এক উজ্জ্বল এবং সম্ভাবনাময় তরুণের অসহায় আত্মসমর্পন কোন হৃদয়বান ও মানবতাবাদী মানুষ মেনে নিতে পারেন না। সকলের আশীর্বাদ ও সহযোগিতায় সুমন চাকমা পেতে পারেন নতুন জীবন। আপনাদের সামান্য আর্থিক সহায়তা বিন্দু বিন্দু জলে কলসি পূরণের মতো একসময় তা বৃহদাকার ধারণ করবে এবং একটি জীবন বাঁচানো সম্ভব হবে। আসুন আমরা সুমন চাকমার জীবন রক্ষার্থে মানবতার হাত বাড়িয়ে দিই।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ নাম্বার : ০১৫১৬-১৯৫০৮৬





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ