শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হুদা ভাইয়ের নির্দেশে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করি
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হুদা ভাইয়ের নির্দেশে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করি
রবিবার ● ১ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হুদা ভাইয়ের নির্দেশে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫১মি.) ‘প্রশাসন নয়, আমরা হুদা (শাহ জামাল নূরুল হুদা) ভাইয়ের নির্দেশে নদী (সুরমা) থেকে মাটি উত্তোলন করি। উত্তোলনের পর আমাদের জমিতে মাটি রেখে বিক্রি করি। মাটি উত্তোলন কোন অনুমতিপত্র আমাদের নেই, তবে ওনার (হুদা) আছে। তাই প্রশাসনের দিকটা তিনিই (হুদা) দেখেন। মাটি উত্তোলন করতে গিয়ে জমির মালিকদেরকে টাকা দিতে হয়, প্রশাসনকেও টাকা দিতে হয়। মাটি উত্তোলনের জন্য নদী ভাঙ্গন হচ্ছে একথা ঠিক নয়, যখন নদী থেকে মাটি উত্তোলন করা হতো না তখনও আমরা দেখেছি নদী ভাঙ্গন ছিল।’

কথাগুলো বলছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের জাগিরআলা গ্রামের বাসিন্দা ও পরগণা বাজারের ‘মের্সাস জহির ট্রেডার্স’র সত্ত্বাধিকারী জহির উদ্দিন

অবৈধভাবে সুরমা নদী থেকে মাটি-বালু উত্তোলনের কারণে প্রতিনিয়ত লামাকাজী ইউনিয়নে একের পর এক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথাগুলো বলেন জহির উদ্দিন।

জহির উদ্দিন আরও বলেন, ‘হুদা ভাইয়ের সাথে তার সরাসরি কোনও যোগাযোগ নেই। হুদার ঘনিষ্ঠ মানুষ বলে পরিচিত জালালাবাদ থানার লালারগাঁও গ্রামের সাহাব উদ্দিন ও ছাতক থানার শ্রীনগর গ্রামের আবদুস ছত্তারের মাধ্যমেই যোগাযোগ রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। ’

প্রশাসন যে হুদাকে নদী থেকে মাটি-বালু উত্তোলন করার অনুমতি দিয়েছেন এমন কোন কাগজ দেখেছেন কিনা কিংবা তার কাছে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন, ‘না’।

খোঁজ নিয়ে জানা গেছে শুধু জহির উদ্দিন নয়, প্রশাসনের অনুমতি ছাড়াই সুরমা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত আছেন উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজাপুর গ্রামের মুক্তার আলী, সাঙ্গিরাই (মোল্লারগাঁও) গ্রামের রফিকুল ইসলাম। দিনের পর দিন প্রকাশ্যে তারা সুরমা নদী থেকে মাটি-বালু উত্তোলন ও বিক্রি করে আসলেও তা বন্ধ করার ব্যাপারে প্রশাসন নিরব ভূমিকা পালন করে আসছে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা ওই অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

সুরমা নদী থেকে মাটি-বালু উত্তোলন প্রক্রিয়াকে নদী ভাঙ্গনের প্রধান কারণ চিহ্নিত করে রাজাপুর গ্রামের বৃদ্ধ আবদুস ছত্তার, শুকুর আলী, মিরাশ মিয়া বলেন, নদীর ভাঙ্গন আটকানোর জন্য দীর্ঘদিন ধরে আমরা (রাজাপুর-আকিলপুর গ্রামবাসী) নদী থেকে মাটি-বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়ে আসছি। কিন্তু কাজ হচ্ছে না। এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু তদন্তে এসে সরকারি কর্মকর্তারা ‘হুদাদের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদেরকেই (হুদা) মাটি-বালু উত্তোলনে আরোও বেশি বেশি করে সুযোগ সুবিধা দিচ্ছে। আর এর বিনিময়ে নিজেরা (সরকারি কর্মকর্তারা) লুটছে অবৈধ ফায়দা। পুলিশ দিয়ে এলাকাবাসীকে হয়রানি করা হয়। এমনকি ৫/৬ মাস পূর্বে শাহ জামাল নূরুল হুদার গ্রাম সদর উপজেলার আউসার সাথে সুরমা নদী থেকে মাটি-বালু উত্তোলন করা না করা নিয়ে রাজাপুর-আকিলপুর গ্রামবাসীর (বিশ্বনাথ উপজেলা) সংঘর্ষের আশঙ্কাও ছিল।

অনুসন্ধানে দেখে গেছে, রামপাশা-লামাকাজী সড়কের পাশে বিদ্যাপতি গ্রামে, লামাকাজী-পরগণা বাজার সড়কের পাশে আতাপুর গ্রামে ও পরগণা বাজার-প্রীতিগঞ্জ বাজার সড়কের পাশে রাজাপুর গ্রামে সুরমা নদী থেকে অবৈধভাবে’ উত্তোলনকৃত মাটি-বালুর স্তুপ রয়েছে। আর ওই সকল মাটি-বালুর স্তুপগুলো থেকে প্রতিনিয়ত ট্রাক ভর্তি করে বিক্রি করা হচ্ছে লাখ লাখ টাকার মাটি-বালু। ওই মাটি-বালুর স্তুপগুলোর প্রথম দুটির (বিদ্যাপতি-আতাপুর) মালিক সাঙ্গিরাই (মোল্লারগঁও) গ্রামের রফিকুল ইসলাম এবং তৃতীয়টির (রাজাপুর) মালিক জাগিরআলা গ্রামের জহির উদ্দিন ও রাজাপুর গ্রামের মুক্তার আলী।

অপরিকল্পিত ও অবৈধভাবে সুরমা নদী থেকে ‘মাটি-বালু’ উত্তোলনের প্রক্রিয়া নদী ভাঙ্গনের প্রধান কারণ বলে দাবি করেছেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও স্থানীয় মেম্বার মো. নুরুজ্জামান।

তারা বলেন, দ্রুত সুরমা নদী থেকে মাটি-বালু উত্তোলন বন্ধ না করা হলেন সুরমা নদীর ভাঙ্গন আরোও ভয়াবহ রূপ নিবে।

সুরমা নদী থেকে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র আছে দাবি করে সাঙ্গিরাই (মোল্লারগাঁও) গ্রামের রফিকুল ইসলাম বলেন, সদর উপজেলার তিলকপুর শিবেরকলা মৌজা থেকে বালু উত্তোলন করে এনে বিশ্বনাথে রেখে বিক্রি করি। নদীর বিশ্বনাথের অংশ থেকে আমরা মাটি-বালু উত্তোলন করি না।

এব্যাপারে শাহ জামাল নুরুল হুদার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, ইতিমধ্যে সুরমা নদী থেকে মাটি-বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান

আর্কাইভ