বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ত্রাস নুরু ডাকাত নিহত
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ত্রাস নুরু ডাকাত নিহত
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪১মি.) ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে মহেশপুরের পুরন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন জানান, বুধবার মধ্যরাতে মহেশপুর থানার পুলিশ কালীগঞ্জ-জীবননগর সড়কে টহল দিচ্ছিল। এসময় মহেশপুরের পুরন্দরপুর এলাকায় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুক যুদ্ধচলার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে নুরুল ইসলাম ওরফে নুরু ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করে। সে যশোরের চৌগাছা উপজেলার বর্নি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পরে ঘটনাস্তল থেকে একটি ওয়ান শুট্যারগান, ১ রাউন্ড গুলি, ২ টি হাতবোমা, ১ টি করাত ও ২ টি হাসুয়া উদ্ধার করা হয়। নিহতের নামে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা