শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
প্রথম পাতা » ঢাকা » আগে শহীদকোটা পরে মুক্তিযোদ্ধা
প্রথম পাতা » ঢাকা » আগে শহীদকোটা পরে মুক্তিযোদ্ধা
বৃহস্পতিবার ● ১২ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগে শহীদকোটা পরে মুক্তিযোদ্ধা

---সিরাজী এম আর মোস্তাক, ঢাকা :: দেশ ও জাতির মুক্তির লড়াইয়ে যারা প্রাণ হারান, তারা শহীদ। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ এর ১০ জানুয়ারী দেশে ফিরে প্রথম ভাষণেই মুক্তিযুদ্ধে প্রাণ হারানো ৩০ লাখ শহীদ ও লাখো সম্ভ্রমহারা মা-বোনের সংখ্যা সুস্পষ্টভাবে ঘোষণা করেন। ভাষণটি অনলাইন দ্রষ্টব্য- https://www.youtube.com/watch?v=__CHdKMmQfo| (এ প্রসঙ্গে আরো অসংখ্য উদ্ধৃতি ও প্রমাণ বিদ্যমান)। বঙ্গবন্ধু শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি শহীদের সংখ্যা ভাষণেই সীমাবদ্ধ রাখেননি। লাখ লাখ শহীদ থেকে ০৭ (সাত) জনকে সর্বোচ্চ স্বীকৃতি তথা বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করেছেন। একইসাথে অগণিত মুক্তিযোদ্ধা থেকে ৬৬৯ জনকে তিন স্তরে (বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক) খেতাব প্রদান করেছেন। প্রদত্ত খেতাব অনুসারে, মুক্তিযোদ্ধার চেয়ে শহীদের সংখ্যা অনেক কম। শহীদগণ মুক্তিযোদ্ধাদের অংশ মাত্র। কারণ, মুক্তিযোদ্ধাদের সবাই শহীদ নন। যুদ্ধে আহত, নিহত, গাজী, বন্দী, শরণার্থী ও সহায়তাকারী সবাই মুক্তিযোদ্ধা। অর্থাৎ শহীদগণ সবাই মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধাগণ সবাই শহীদ নন। অতএব, ভুক্তভোগী ও কোটা বিবেচনায় শহীদের অসহায় স্বজনগণ অগ্রাধিকার পাবার কথা। তাদের বঞ্চিত করে অগণিত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান-সন্ততি কোটা পাবার কথা নয়।
বঙ্গবন্ধুর সকল ভাষণ, কর্মকান্ড, শাসনপ্রণালী, মুক্তিযোদ্ধা ও শহীদদের খেতাবপ্রদান প্রভূতি বিশ্লেষণে সুস্পষ্ট হয়, তিনি প্রকৃতই বাঙ্গালি জাতির জনক। তিনি সারাজীবন বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়তে সর্বাত্মক সংগ্রাম করেছেন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরও সম্মান করেছেন। তিনি কখনো মুক্তিযোদ্ধা-শহীদ ভেদাভেদ করেননি। তিনি যদি তালিকা প্রণয়ন বা কোটা চালু করতেন, অবশ্যই ঘোষিত ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা মা-বোনের তালিকা করতেন এবং তাদের অসহায় সন্তানদের কোটা দিতেন। তখন অগণিত মুক্তিযোদ্ধাদের তালিকা করা সম্ভব ছিলনা। তাই তিনি কোনো তালিকাই করেননি। তাঁর সময়ে মুক্তিযোদ্ধা ভাতা বা কোটা ছিলনা। যদি কেউ দাবি করেন তিনি ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন, তা ইতিহাসের নিকৃষ্ট মিথ্যাচারিতা। কারণ, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন বা ভাতা প্রদানের চেয়ে শহীদ স্বজনদের অধিক গুরুত্ব দিয়েছেন।
২৭ জুন, ২০১৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেন, ১৯৭২ সালে প্রচলিত ২লাখ মুক্তিযোদ্ধা কোটা চালু হয়েছে। বক্তব্যটি অনলাইন দ্রষ্টব্য-https://www.youtube.com/watch?v=cq5QU7YjpmQ| এর মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা কোটা বহালের ঘোষণা দেন। তাঁর এ দাবি আদৌ সঠিক কিনা বা এতে বঙ্গবন্ধুর প্রতি মুক্তিযোদ্ধা-শহীদ বৈষম্যের অপবাদ বর্তায় কিনা, তা জাতি বিবেচনা করবে।
বঙ্গবন্ধু যদি মুক্তিযোদ্ধা তালিকা ও গেজেট প্রকাশ করতেনই, তবে সে সংখ্যা মাত্র ২লাখ কেন? তাঁর সকল বক্তব্য, মুক্তিযোদ্ধা ও শহীদের খেতাব প্রদান এবং তাঁর মহান আদর্শ ও নীতিতে কোথাও ২লাখ মুক্তিযোদ্ধার অস্তিত্ব নেই। তাহলে কিভাবে তা চালু হয়েছে? কারা করেছে? এতে লাখো শহীদের সংখ্যা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু ঘোষিত ৩০ লাখ বীর শহীদের সংখ্যাটি মিথ্যা প্রতিপন্ন হয়েছে। আর প্রচলিত ২লাখ মুক্তিযোদ্ধা তালিকা ও কোটার ফলে দেশে বৈষম্যের পাহাড় সৃষ্টি হয়েছে। ১৭কোটি নাগরিকের মধ্যে মাত্র ২লাখ পরিবার শতকরা ৩০ভাগ মুক্তিযোদ্ধাকোটা ভোগ করছে। আশ্চর্য্যরে বিষয় হল- প্রচলিত মুক্তিযোদ্ধা তালিকায় বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, ৩০ লাখ শহীদ ও লাখ লাখ সম্ভ্রমহারা মা-বোন কারো নাম নেই। যেন শুধু ২লাখ তালিকাভুক্ত যোদ্ধাই দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুসহ তালিকাবঞ্চিত বীর ও শহীদগণ মুক্তিযোদ্ধা নন। তাদের সকল প্রচেষ্টা ও সংগ্রাম বৃথা। তাই তাদের স্বজনরা বঞ্চিত। এটি পৃথিবীতে সবচেয়ে অবাস্তবের একটি।
মাননীয় প্রথানমন্ত্রী এ সত্য অনুধাবন করেই ১২ এপ্রিল, ২০১৮ তারিখে মুক্তিযোদ্ধাসহ সকল কোটা বাতিলের ঘোষণা দেন। অনলাইন দ্রষ্টব্য-https://www.bbc.com/bengali/news-37218470| এতে তিনি স্বার্থান্বেষী মহলের বাধার সম্মুখীন হন। তারা কোটা বাতিলের ঘোষণায় দেশজুড়ে শুরু করে আন্দোলন। এ আন্দোলনের মুখে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা থেকে পিছপা হন। শহীদ স্বজনদের বঞ্চিত করে হলেও ২লাখ মুক্তিযোদ্ধাকোটা বহালের ঘোষণা দেন।
এরপরও মাননীয় প্রথানমন্ত্রীর কাছে জাতির প্রত্যাশা- তিনি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান হিসেবে অবশ্যই তাঁর আদর্শ বাস্তবায়ন করবেন। মুক্তিযোদ্ধা ও শহীদের স্বীকৃতি, সংখ্যা ও কোটা নিয়ে সৃষ্ট বিতর্কের সমাধান করবেন। প্রচলিত ২লাখ মুক্তিযোদ্ধা কোটাভোগীদের কারণে লাখো শহীদের স্বজন ও আপামর জনতা যে বঞ্চণার শিকার হয়েছেন, তা নিরসন করবেন। বঞ্চিতদের সকল দাবি পূরণ করবেন। বিশেষভাবে চাকুরিতে প্রবেশে বয়স ৪৫ বা ৪০ করবেন। আর কোটা-বৈষম্য নয়, আগে শহীদকোটা তারপর মুক্তিযোদ্ধা- এ চিরন্তন সত্য প্রতিষ্ঠা করবেন। দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ জাতি হিসেবে মুক্তিযোদ্ধা ও শহীদ প্রজন্ম ঘোষণা করবেন।
[email protected]





ঢাকা এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস

আর্কাইভ