শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জাল সনদ দিয়ে ‘দপ্তরী কাম নৈশ প্রহরী’ নিয়োগের পায়তারা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জাল সনদ দিয়ে ‘দপ্তরী কাম নৈশ প্রহরী’ নিয়োগের পায়তারা
শনিবার ● ১৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে জাল সনদ দিয়ে ‘দপ্তরী কাম নৈশ প্রহরী’ নিয়োগের পায়তারা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল সনদপত্র দিয়ে ‘দপ্তরী কাম নৈশ প্রহরী’ নিয়োগের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে নিয়োগ কমিটির সভাপতি, এমপি প্রতিনিধি ও শিক্ষা অফিসার ১৪ লাখ টাকা ঘুষ নিয়ে এ নিয়োগের পায়তারা করছেন। এ বিষয়ে ঝিনাইদহের সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন একজন প্রার্থী। আদালত ওই বিদ্যালয়ের নিয়োগ স্থগিতের আদেশ দিলেও নিয়োগ কমিটি তা মানতে নারাজ। জানা যায়, গত ২০১৭ সালের ৩ এপ্রিল সদর উপজেলার দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘দপ্তরী কাম নৈশ প্রহরী’ নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিদ্যালয়ে ৭ জন প্রার্থী আবেদন করেন। গত ৪ জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় ৬ জন প্রার্থী। অভিযোগ উঠেছে ওই প্রার্থীদের মধ্যে মহসীন বিশ্বাসকে ১৪ লাখ টাকার বিনিময়ে নির্বাচিত করা হয়। আর এই নিয়োগ বানিজ্য করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর এমপি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরন, সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ। ঘটনার তদন্তে জানা যায়, নারিকেলবাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে।
নারিকেলবাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া একটি প্রত্যায়ন পত্র উল্লেখ আছে মহসীন বিশ্বাস নামে কারও অষ্টম শ্রেণীর কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাহলে জাল সনদ দিয়ে কিভাবে নিয়োগ দেওয়া হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসী অভিযোগ করছেন টাকা দিয়ে জাল সনদ হালাল করা হচ্ছে।--- এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে রুবেল হোসেন নামের এক প্রার্থী আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৯৬/১৮। এ ব্যাপারে নিয়োগ বোর্ডের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে উপজেলা শিক্ষা অফিসার বললেন, আমি কিছু জানি না। ইউএনও স্যার যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেভাবে কাজ করেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রতিটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)