শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশব্যাপী ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে গাছের চারা রোপণ কর্মসূচী
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশব্যাপী ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে গাছের চারা রোপণ কর্মসূচী
বুধবার ● ১৮ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে গাছের চারা রোপণ কর্মসূচী

---বাগেরহাট অফিস :: (৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) ৩০ লাখ শহীদদের শরণে সারাদেশে বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসাবে বাগেরহাটে অর্ধলক্ষ গাছের চারা রোপন করা হয়েছে। আজ বুধবার পৌনে বারোটায় বাগেরহাট খানজাহান আলি ডিগ্রি কলেজ চত্বরে গোলাপ জাম নামের গাছের চারা রোপন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলি বাদশা।
এছাড়া জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জলপাই, পেয়ারা সহ বিভিন্ন চারা রোপন করেন।বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০৪৫ টি বৃক্ষ রোপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ।
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ সামাজিক বনবিভাগের আয়োজনে সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন। এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। এসময় মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক মমতাজ বেগম, ভারত চন্দ্র সরকার, আব্দুল কাদের ও বন বিভাগের আবুল খায়ের বুলু উপস্থিত ছিলেন।
একইদিনে উপজেলার মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল মাদ্রাসা, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, এসএম কলেজ, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, বিএসএস দাখিল মাদ্রাসা, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়, ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ,২৪৪ নং মধ্য পুটিখালী ১৮৯ নং বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবু হুরাইরা দাখিল মাদ্রাসা , ১১৪ নং এসপি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফিয়া ফাযিল মাদ্রাসা সহ ৪৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। অনুরুপভাবে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে এক জোগে ১লক্ষ গাছের চারা রোপন করা হয়।

সাপাহারে ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে গাছের চারা রোপণ কর্মসূচী
---নওগাঁ প্রতিনিধি :: প্রধান মন্ত্রীর ব্যকিক্রমী উদ্যোগ ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে ত্রিশ লক্ষ গাছের চারা রোপনের কর্মসূচীর আওতায় নওগাঁর সাপাহারে ফলদ, বনজ ও ঔষধী সহ বিভিন্ন গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে চারা রোপনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করা হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় মাঠে একটি ফলদ ও একটি ঔষধী গাছের চারা রোপন করেন। এসময় উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামিমা আক্তার,বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ওয়াজ মোহাম্মাদ সহ বিদ্যালয় দু’টির সকল সহকারী শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন। ভবিস্য গাছগুলি দেশের ত্রিশ লক্ষ শহীদদের কথা স্মরণ করিয়ে দিবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান। প্রধান মন্ত্রীর এ ধরণের ব্যকিক্রমী উদ্যোগকে উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছেন।

একাত্তরে ৩০ লক্ষ শহীদদের স্মরনে রাউজানে বৃক্ষরোপন রোপন
---রাউজান প্রতিনিধি :: ৩০ লক্ষ শহীদদের স্মরনে রাউজানে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজসহ রাউজানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়েছে।

৩০ লক্ষ শহীদদের স্মরনে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে রাউজান উপজেলায় জেলায় গাছের চারা রোপন করা হয়।

অাজ (১৮ জুলাই) বুধবার সকাল ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের পর পর তারই অংশ হিসেবে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী।

এ সময় এই বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন, অধ্যাপক শাহাব উদ্দীন, তৌহিদুল আনোয়ার, আবদুল জব্বার চৌধুরী, সুমিতা ঘোষ, স্বাপ্না বড়ুয়া, মমতাজ আহমেদ, জামিল হোসেন, আবুল কালাম, আজিজুল, সুমন দত্ত, লুৎফর রহমান। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাউজান উপজেলা ছাত্রলীগের (দঃ) এর সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ-সভাপতি অাজিম উদ্দিন,ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অামির হামজা, সহ-সভাপতি খুরশেদ তালুকদার ও যুগ্ন-সম্পাদক মো. মামুন প্রমূখ। এতে সাথে কলেজের ছাত্র-ছাত্রীরাও কলেজের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন।

এসময় সরওয়ার কামাল চৌধুরী বলেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের স্মৃতির সম্মানে ৩০ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি এবারের বৃক্ষরোপণ অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে। এতে করে দেশের আপামর জনসাধারণ গাছের চারা রোপনে আরো বেশী উৎসাহিত হবে এবং বেশী বেশী করে তারা গাছের চারা রোপন করবে। তিনি অারো বলেন সকল মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন অারো বাড়িয়ে দিয়েছে। এ কর্মসূচীর মাধ্যমে বর্তমান প্রজম্মের ছাত্র-ছাত্রীদের একাত্তরে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা বর্তমান তরুণ প্রজম্মের হাত ধরেই বাস্তবায়িত করা হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সাসে বাংলাদেশ উন্নত ও সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ