শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ইউপি চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেম্বারদের অনাস্থা প্রস্তাব
প্রথম পাতা » অপরাধ » ইউপি চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেম্বারদের অনাস্থা প্রস্তাব
বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেম্বারদের অনাস্থা প্রস্তাব

---গাইবান্ধা প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.১১ মি.) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডলের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের মেম্বররা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউনিয়ন পরিষদের ১০ জন মেম্বর লিখিতভাবে ১৩টি দফা ওয়ারি দুর্নীতির ফিরিস্তিসহ অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

১৯ জুলাই বৃহস্পতিবার গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ উত্থাপন করে জরুরী ভিত্তিতে তদন্ত পূর্বক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুই বেগম, শাহানাজ পারভীন, আলেফা বেগম, আলতাব হোসেন, কে.এম. জিয়াউর রহমান জিন্না, মো. জিয়াউর রহমান, আব্দুল কুদ্দুস, মো. মশিউর রহমান, আমজাদ আলী শেখ ও নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লে¬খ করা হয়, এতদাঞ্চলের প্রভাবশালী বিএনপি নেতা শাহ আলম মন্ডল পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতি এবং ব্যাপক স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তার অনিয়মের কারণে পবনা ইউনিয়ন পরিষদের নিয়মতান্ত্রিক কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্প সমূহের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তিনি পরিষদের সভা আহবান না করে পরিষদের সিদ্ধান্ত ছাড়াই নিজের খেয়াল খুশিমত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং সকল কার্যক্রম মনগড়াভাবে চালিয়ে যাচ্ছেন। পবনাপুর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় ওই কলেজের নামে প্রকল্প দেখিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করা হয়। ইউনিয়ন পরিষদের দুটি ব্যাংক হিসাব থাকা সত্ত্বেও ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স, জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ফি, হাট বাজার ইজারার আদায়ের অর্থ ওই হিসাবে জমা না রেখে তা আত্মসাৎ করা হয়। গতবছর বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগের বরাদ্দ দেয়া ১ লাখ ২৩ হাজার টাকার কোনো কাজ না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন চেয়ারম্যান। এছাড়াও গত দুই বছর যাবৎ সদস্যদের পরিষদ থেকে সম্মানী ভাতা দেয়া হয় না, দফাদার নিয়োগের রেজুলেশন না করা, দুস্থমাতার চালের বস্তা কেটে চাল কম দেয়া, পরিষদের জন্য সরকারি অর্থ স্বেচ্ছাচারিতার মাধ্যমে উত্তোলন ও খরচ, জাতীয় দিবসসহ বিভিন্ন দিবস যথাযথভাবে পালন না করা, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে জামায়াত ও বিএনপিকে অর্থ যোগান দেয়ার বিভিন্ন কার্যক্রম বেআইনীভাবে প্রতিনিয়িতই করে আসছেন। তিনি নিয়মিত পরিষদে উপস্থিত থাকেন না। ইউনিয়ন পরিষদের বাকি সদস্যদের স্বাক্ষর জাল করে সব কাজ করেন। বিরোধী দলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে ওই চেয়ারম্যান সরকারি ১০ টাকা মূল্যের চাল দুঃস্থদের মধ্যে বিতরণ না করে ফেরত প্রদান ও ইচ্ছাকৃতভাবে সরকারি উন্নয়নমূলক কাজ না করাসহ জনকল্যাণমূলক কাজ থেকে বিরত থেকে নানা অপকর্ম সুপরিকল্পিতভাবে সম্পন্ন করে জনগণকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের নানাভাবে হয়রানী করছেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)