মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » নিজের শিক্ষা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : গাজীপুরে চুমকি
নিজের শিক্ষা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : গাজীপুরে চুমকি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০২ মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি মেয়েকেও তার নিজের শিক্ষা-দীক্ষা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।
২৪ জুলাই মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেন্ট মেরিস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এখন যে নারীর উন্নয়নের জয়-জয়কার তা এমনি এমনি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই যাকে ভোট দিলে নারীর উন্নয়ন হয় এবং হবে তাকেই ভোট দিতে হবে।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কালীগঞ্জে দুটি মহিলা কলেজ সর্বোচ্চ ভালো ফলাফল করে। তাই মেয়েরা কোনো প্রলোভনে পড়বে না। লেখাপড়া শেষ করে ভবিষ্যতে অনেক কিছু করতে হবে। আমি কালীগঞ্জে সবার মন্ত্রী। তোমরা আমার পাশে থাকবে। যেখানেই সমস্যা সেখানেই আমাকে পাবে।
সেন্ট মেরিস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার আলবিন গমেজের সভাপতিত্বে ও অধ্যক্ষ বীনা খ্রীষ্টিনা রোজারিও’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মুঃ মুশফিকুর রহমান, আব্দুল গনি ভূইয়া, মেরী মিনতি, কাজী সালাউদ্দিন আহম্মেদ ও বাদল বেঞ্জামিন প্রমুখ।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন