মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে এক নারীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
খাগড়াছড়িতে এক নারীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) খাগড়াছড়িতে এক নারীকে গলাটিপে খুনের দায়ে শহীদুল ইসলাম নামে এক যুবক (৩১)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এর বিচারক রতেœশ্বর ভট্রাচার্য্য এই রায় ঘোষনা করেন। আদালতে আসামীর উপস্থিততে এ সময় আরো দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
শহীদুল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে। ২০১৬ সালের ৫ জানুয়ারী খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ফেরদৌসি আক্তার(৩১) নামে এক নারীকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার একদিন পর ফেরদৌসির বাবা আব্দুল কাদের বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন।
পরে একই বছর ৭ডিসেম্বর আসামীকে আটক করে পুলিশ। ঐ দিন ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি প্রদান করে। ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত ২ বছর ৫মাস পর এই রায় ঘোষনা করেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)