শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল
বুধবার ● ২৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল

---গাইবান্ধা প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩ মি.) কাজ খাদ্য রেশন, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ গণতান্ত্রিক পরিবেশে নিরপেক্ষ সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ২৫ জুলাই বুধবার বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মিছিল পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিল প্রত্যেক পরিবারে চাকুরী দেবে এবং ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। কিন্তু বাস্তবে বর্তমানে চাকুরী সোনার হরিণ, দুই থেকে চারজনের যাদের চাকুরী হয় সেটাও মোটা ঘুষের বিনিময়ে। চালসহ দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। মাদক-জুয়া-অশ্লীলতা পর্ণোগ্রাফীর প্রভাবে যুব সমাজ ক্রমাগত অধ:পতিত হচ্ছে, নারী-শিশু নির্যাতন ভয়ংকর রূপ নিয়েছে। শিক্ষা-চিকিৎসা এখন ব্যবসায়িদের হাতে। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায়না। ঘুষ-দুর্নীতি লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ও স্বর্ণ লুটপাট হচ্ছে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমনে হামলা-মামলা নির্যাতনসহ পুলিশী হয়রানী করছে। বিনা বিচারে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হচ্ছে। প্রহসনের নির্বাচনের নাটক করে আবারো যাওয়ার পায়তারা করছে। দেশের মানুষকে এই দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণআন্দোলনের বিকল্প নেই। ক্ষমতাসীনরাসহ অপরাপর বুর্জোয়া রাজনৈতিক দলগুলো জনজীবনের সংকটের স্রষ্ঠা। ফলে এদেরকে দিয়ে হবে না। বামপন্থীদের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলতে হবে। বাসদ মাকর্সবাদীর উদ্যোগে আগামী দিনে যে লড়াই সংগ্রাম অনুষ্ঠিত হবে সেই সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণসহ সার্বিক সহযোগিতা করার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)