শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১০ জেলে অপহরণ
প্রথম পাতা » অপরাধ » মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১০ জেলে অপহরণ
বুধবার ● ২৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ১০ জেলে অপহরণ

---বাগেরহাট অফিস :: (১০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে ১০ জেলে অপহরণের খবর পাওয়া গেছে। ২৪ জুলাই মঙ্গলবার গভীর রাতে বনদস্যু ছাত্তার ভাই বাহিনী নামের এক দস্যু দল শরণখোলা রেঞ্জের শ্যালারচর টহল ফাড়ির জেটিতে নোঙ্গর করে থাকা ট্রলার বহরে হানা দিয়ে পাঁচ ট্রলার থেকে ওই ১০ জেলেকে তুলে নিয়ে যায়। বন বিভিাগ, কোস্টগার্ড, মৎস্য ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছে।অপহৃত জেলেদের মধ্যে চার জনের নাম জানা গেছে। এরা হলেন শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জাকির দর্জির জেলে রাসেল (২৫), পাথরঘাটার হারিটানা গ্রামের ইদ্রিস মোল্লা (৩০), হালিম খানের পুত্র রফিক খান (২৮) ও কচুয়া উপজেলার ইয়াসিন (৩০)। অন্য জেলের নাম জানা সম্ভব হয়নি। দস্যুরা যাওয়ার সময় ট্রলার মাঝিদের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে যোগাযোগের জন্য।

প্রসঙ্গত, জেলেরা অভিযোগে জানায়, গত তিন ধরে মোবাইল কোম্পানী টেলিটকের কটকা টাওয়ারের নেটওয়ার্ক বন্ধ রয়েছে। অজ্ঞাত কারণে টাওয়ারের জেনারেটরে তেল সরবরাহ না করায় নেটওয়ার্ক বন্ধের ফলে জেলেরা আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে পারেনি এ কারণে দস্যুদের সুবিধা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অপহৃত জেলেদের মহাজনরা জানান, সাগরে মাছ ধরার পর দিন শেষে ওই ট্রলারগুলো শ্যালারচর টহল ফাড়ির জেটিতে নোঙ্গর করে থাকে। গভীর রাতে বনদস্যু ছাত্তার ভাই বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু ট্রলার বহরে হানা দিয়ে জেলেদের মারধর করে আতঙ্ক সৃষ্টি করে। পরে ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তবে, মুক্তিপণের টাকা নির্ধারণ করেনি দস্যুরা।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জেলে অপহরণের কথা নিশ্চিত করে বলেন, ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কোষ্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ মুঠোফোনে বলেন, সুন্দরবনের টিয়ারচরের কাছে ৩ জন জেলে অপহরণের কথা শুনেছি। জেলেদের উদ্ধারে কোষ্টগার্ড কোকিলমনি ষ্টেশনের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)