শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ৬টি কলেজ সরকারীকরনে আনন্দে ভাসছে নওগাঁ
প্রথম পাতা » নওগাঁ » ৬টি কলেজ সরকারীকরনে আনন্দে ভাসছে নওগাঁ
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬টি কলেজ সরকারীকরনে আনন্দে ভাসছে নওগাঁ

---নওগাঁ প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.)সারাদেশে সদ্য সরকারি করা হয়েছে ২৭১টি কলেজ। আর এর মধ্যে নওগাঁ জেলার ৬টি কলেজকে সরকারিকরন করায় আনন্দের জোয়ারে ভাসছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নওগাঁর প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরন করায় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, গত গত ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন; সারাদেশে কলেজগুলোকে সরকারিকরন করা তারই একটি অন্যতম অঙ্গিকার ছিল। এরই অংশ হিসাবে নওগাঁর বরেন্দ্র অধ্যুষিত নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর কলেজ, মান্দা উপজেলার মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ, আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, রাণীনগর উপজেলার শের-এ-বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়, পোরশা উপজেলার পোরশা ডিগ্রি কলেজ এবং ধামইরহাট উপজেলার ধামইরহাট এমএম ডিগ্রি কলেজকে সরকারি ঘোষনা করা হয়েছে। জেলার এসব প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোকে সরকারিকরন করার কারনে এলাকার গরীব অসহায় খেটে খাওয়া মানুষের সন্তানরা বাড়ি থেকে পান্তা ভাত খেয়ে এসে এসব সরকারি কলেজে কম খরচে উচ্চতর ডিগ্রি গ্রহন করতে পারবে।
জেলার নিয়ামতপুর কলেজের শিক্ষার্থী জনি হোসেন, কাদের হোসেন, রূপালী আক্তারসহ অনেকেই সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমাদের অনেক দিনের স্বপ্ন এতদিন পর বাস্তবায়ন করা হলো। এখন আমাদের উচ্চ শিক্ষা গ্রহন করতে নওগাঁ কিংবা রাজশাহী যেতে হবে না। এখন আমরা বাড়ির পাশে আমাদের সরকারি কলেজে পড়াশোনা করতে পারবো ভাবতে ভালোই লাগছে। একাধিক শিক্ষকরা বলেন, প্রত্যন্ত এলাকার অবহেলিত জনপদের সন্তানদেরকে তাদের বাড়ির পাশের সরকারি কলেজে পড়ালেখা করার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর স্থানীয় সংসদ সদস্যদের অবদান অনেক। তারা যদি চেষ্টা না করতো তাহলে আজ আমাদের এই কলেজ সরকারি না হয়ে অন্য কোন এক কলেজ সরকারি হতো। তাই বর্তমানে আমরা আনন্দের জোয়ারে ভাসছি। সদ্য সরকারি হওয়া জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে কলেজ সরকারিকরন করার মাধ্যমে। তাই আমরা আনন্দিত। স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারসহ প্রধানমন্ত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, এ আসনটিকে বরেন্দ্র অঞ্চল বলা হয়ে থাকে। তাই এ প্রত্যন্ত অঞ্চলের কলেজটি সরকারি করার কারনে এলাকার গরীব-অসহায় মানুষের সন্তানরা বাড়ির পান্তা ভাত খেয়ে এসে সরকারি কলেজে পড়ালেখা করতে পারবে। তারা সরকারি একটি কলেজের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন।
নওগাঁর মান্দা উপজেলার মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, উপজেলার সর্বোচ্চ একমাত্র আদর্শ বিদ্যাপঠি নামে পরিচিত এই কলেজটি। এই বিদ্যাপিঠ দীর্ঘ ৪৩ বছর হাটিহাটি পা পা করে আজ সরকারি হয়েছে। কলেজ সরকারিকরন করায় আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে। তাই আমরা এখন আনন্দের জোয়ারে ভাসছি। আর এর পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারপর আমাদের এলাকার সংসদ সদস্য বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন।
জেলার আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান দুলু সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আত্রাই একটি প্রসিদ্ধ উপজেলা। এক সময়ের রক্তাক্ত জনপদ নামে খ্যাত এই উপজেলা। বর্তমানে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের নেতৃত্বে এই জনপদে শান্তির সুবাতাস বইছে। তারই একটি জ্বলন্ত প্রমান হলো এই কলেজটি সরকারিকরন করা। স্থানীয় সংসদ সদস্যের একান্ত প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় অবশেষে এই কলেজটি সরকারি করা হলো। এই প্রত্যন্ত এলাকার আদর্শ বিদ্যাপিঠ মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ। কলেজটি সরকারি করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আর এর জন্য স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সকলকে এই কলেজ ও এলাকাবাসীর পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন তার জন্য দেশের সকলের কাছে তিনি প্রশংসার দাবিদার। তিনি তার আসনের সকল জনসাধানের পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করেছেন।





নওগাঁ এর আরও খবর

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

আর্কাইভ