শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত-৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত-৭
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত-৭

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ব্রাশফায়ারে সাত জন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরো ৩ জন।
নিহতদের মধ্যে ৫ জন পার্বত্য চুক্তি বিরোধী ইউনাডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত বিকাশ গ্রুপ) কর্মী। অন্যজন পথচারী স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আরেকজন গ্রামবাসী।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৯টার মধ্যে উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন : ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা (২৩), সহ-সম্পাদক এলটন চাকমা (২৮), গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় নেতা পলাশ চাকমা (২৯), বরুন চাকমা (২৬), রুপন চাকমা (২৭), মহালছড়ি উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক জিতায়ন চাকমা (৫২) ও শন কুমার চাকমা(৭০)।
আহত সাতজনের মধ্যে সমর বিকাশ চাকমা (৪৮), সুকিরন চাকমা (৩৫) ও সোহেল চাকমার (২২) নাম জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা ও জেলা সমন্বয়কারী মাইকেল চাকমা এ ঘটনায় সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএন লারমা গ্রুপ) দায়ী করেছেন।
তবে জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনের নেতা সুধাংকর চাকমা দাবি করেন, ‘ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গ্রামবাসীদের নিয়ে ইউপিডিএফ (প্রসিত বিকাশ গ্রুপ) সকালে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এজন্য সংগঠনের নেতাকর্মীরা আঞ্চলিক কার্যালয়ের পাশের রাস্তায় জড়ো হচ্ছিলেন। কর্মসূচি শুরুর আগেই দুর্বৃত্তরা এসে ব্রাশফায়ার করে।
এ সময় উভয়পক্ষের মধ্যে প্রচন্ড গুলিবিনিময় হয়। ভারী অস্ত্রের গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। আতংকে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশগুলো উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।---
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে শহরের অদূরে স্বনির্ভর বাজার ও আশপাশ এলাকায় আকস্মিকভাবে দুর্বৃত্তরা ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ৬জন নিহত ও আরো ৭জন আহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই ইউপিডিএফ সমর্থক নেতা ও কর্মী বলে জানা গেছে।
ওসি জানান, পরে আহত শন কুমার চাকমা মারা যায়। সকলের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে এসেছে। এসময় স্বনির্ভর বাজারে অবস্থিত পুলিশ বক্সেও গুলি লাগে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে গুলিবিদ্ধ ৯জন কে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত ৩জনের অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ ৩জনকে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ