শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » লালাবাজারে বাস চাপায় ব্যবসায়ী নিহত : সড়ক অবরোধ
প্রথম পাতা » প্রধান সংবাদ » লালাবাজারে বাস চাপায় ব্যবসায়ী নিহত : সড়ক অবরোধ
মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লালাবাজারে বাস চাপায় ব্যবসায়ী নিহত : সড়ক অবরোধ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫১মি.) সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের চাপায় কামরুল ইসলাম (৪৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের মৃত মনির মিয়ার পুত্র ও লালাবাজারের ল্যান্ডমার্ক শপিং সেন্টারস্থ শিফা ফার্মেসীর পরিচালক। আজ মঙ্গলবার ২৮আগষ্ট সকাল ১১টায় এঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবাসয়ী কামরুল ইসলামের। ঘটনার প্রতিবাদে প্রায় আড়াই ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন উত্তেজিত জনতা। এসময় কয়েকটি গাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া যায়।
এদিকে মামুন পরিবহনের ঘাতক বাসটি আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
প্রত্যেক্ষদর্শীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, ব্যবসায়ী কামরুল ইসলাম আজ মঙ্গলবার সকাল প্রায় ১১ টার দিকে লালাবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে রাস্তা পারাপার করছিলেন। এসময় মামুন পরিবহনের সিলেটগামী একটি বাস শ্যামলী পরিবহনের একটি বাসকে অভারট্রাইক করে কামরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন ঘাতক বাসটি কামরুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেলে উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। ঘাতক বাস ও চালককে গ্রেফতার, লালাবাজারে স্পীড ব্রেকার নির্মাণ ও ট্রাফিক নিয়োজিত করার দাবিতে উত্তাল হয়ে উঠে লালাবাজার। জনতা সড়ক অবরোধ করে রাখলে প্রায় আড়াই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। ফলে দূর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণকে। ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের এভিপি এডভোকেট সামছুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার এসি নির্মল কান্তি, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য লালাবাজারে গত এনিয়ে সড়ক দূঘটনায় ৪জনের মৃত্যু হয়েছে।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, একের পর এক দূর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। ঘাতক বাস ও চালককে আজ বিকেলের মধ্যে গ্রেফতার, লালাবাজারে স্পীড ব্রেকার নির্মাণ এবং আজ (মঙ্গলবার) থেকে ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রাখার দাবি জানিয়েছি। আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
দক্ষিণ সুরমা থানার ওসি আবুল ফজল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা ঘাতক বাসটি আটক করেছি এবং চালককে গ্রেফতার করতে আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। ঘটনার পর থেকেই লালাবাজারে ট্রাফিক পুলিশ নিয়োজিত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। যাতে দ্রুত স্পীড ব্রেকার নির্মাণ করা হয় সেজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)